Thursday, March 12, 2026
HomeScrollঅক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন

অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন

কলকাতা: অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya) দিঘার জগন্নাথ মন্দিরের (Jaganath Mandir) উদ্বোধন। বুধবার নির্মীয়মাণ সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে উদ্বোধনের দিনক্ষণ। ৩০ এপ্রিল উদ্বোধনের পর এ বার থেকে দিঘাতেও শুরু হবে রথযাত্রা।

প্রায় ২০ একর জমির উপর একেবারে পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে দিঘার এই জগন্নাথ মন্দির। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুরীর সঙ্গে দিঘার মন্দিরের তুলনা করব না। কারণ বহু পুরোনো সেই মন্দির। রাজ রাজাদের আমলে তৈরি। দিঘায় মন্দির হচ্ছে সরকারি উদ্যোগে।

আরও পড়ুন: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, মৃতদেহ মাটিতে পুঁতে দিলেন স্বামী

মমতা জানান, জগন্নাথের পাথরের মূর্তি ও নিম কাঠের মূর্তি একসঙ্গে থাকবে। মাস তিনেকের মধ্যেই শেষ হয়ে যাবে মন্দিরের কাজ। অক্ষয় তৃতীয়ায় হবে মন্দিরের উদ্বোধন। মুখ্যসচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে ট্রাস্টি বোর্ড। জেলাশাসক, পুলিশ সুপার, ভাইস প্রেসিডেন্ট (ইসকন কলকাতা) রাধারমণ দাস, সনাতন ধর্মের প্রতিনিধি, স্থানীয় পুরোহিত অনেকেই থাকছেন সেই বোর্ডে।

দিঘার জগন্নাথ মন্দির তৈরিতে খরচ হয়েছে আড়াইশো কোটি টাকা। বাকি আরও কিছু খরচ। ভোগের ঘর, স্টোর রুম, গেস্ট রুম, বিশ্রাম ঘর, সবই আলাদা থাকছে দিঘার জগন্নাথ মন্দিরে। পুজোর ডালার জন্য ঘর হবে। প্রসাদেও থাকছে নতুনত্ব। খাজার বদলে থাকছে গুজিয়া, ক্ষীরের গজা, প্যারা। তৈরি হচ্ছে ‘চৈতন্য দ্বার জগন্নাথ ধাম’। রোজ বিকেলে পতাকা তোলার রীতি পালন করা হবে।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel