Sunday, February 1, 2026
HomeScrollঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান! এগিয়ে কারা?
U-19 World Cup 2026

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান! এগিয়ে কারা?

জুনিয়রদের পরিসংখ্যান ঠিক কেমন? দেখে নেওয়া যাক

ওয়েব ডেস্ক : ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। রবিবার, ১ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U-19 World Cup 2026) সুপার সিক্সে একে অপরের বিরুদ্ধে খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী। সিনিয়র ক্রিকেটাররা বিশ্বকাপের মঞ্চে বারবার পাকিস্তানকে ল্যাজে-গোবরে করেছে। জুনিয়ররা কী সেটা করতে পারবে? তা দেখা যাবে ম্যাচের পরেই। কিন্তু অন্যদিকে, জুনিয়রদের পরিসংখ্যান ঠিক কেমন? দেখে নেওয়া যাক।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U-19 World Cup 2026) ইতিহাসে মোট ১০বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। এই ম্যাচগুলির মধ্যে পাঁচটি করে ম্যাচ দুই দল জিতেছে। তবে গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে বদল এসেছে। বিশ্ব ক্রিকেটে রীতিমতো দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। গত ৬ ম্যাচের মধ্যে জুনিয়র টিম ইন্ডিয়া (Team India) জয় পেয়েছে পাঁচটিতে।

আরও খবর : ঈশান-অর্শদীপের তাণ্ডব! শেষ ম্যাচেও অব্যাহত টিম ইন্ডিয়ার দাপট

অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে (India) ১৯৮৮, ২০০২, ২০০৪, ২০০৬ এবং ২০১০ সালে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু ২০১২ সালের পর ছবি বদলাতে শুরু করে। টিম ইন্ডিয়া অনেক বেশি ধারাবাহিক পারফরম্যান্স করতে থাকে। ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স যে যথেষ্ট নজরকাড়া তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে এদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ‘নো হ্যান্ডশেক পলিসি’ জারি রাখবে? কারণ পহেলগাম হামলার পরে সূর্যকুমার যাদবরা এশিয়া কাপের সময় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গিয়েছিল। ইউথ এশিয়া কাপেও একই ছবি সামনে এসেচিল। ফলে মনে করা হচ্ছে, এই নীতি থেকে ভারতীয় দল একদম সরবে না।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৯১ রানে হেরেছিল ভারত। সেই ক্ষত এখনও তরতাজা। বিশ্বকাপেও যাতে একই ভুল না করেন ভারতীয় ক্রিকেটারেরা, তার জন্যই বিশেষ বার্তা দেন সচিন তেন্ডুলকরও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News