Sunday, March 22, 2026
Homeদিঘায় রথে তোলা হচ্ছে জগন্নাথকে

দিঘায় রথে তোলা হচ্ছে জগন্নাথকে

দিঘা: রথযাত্রায় (Rath Yatra) জমজমাট সৈকত নগরী দিঘা (Digha)। সকাল ৯টা থেকে শুরু হয়েছে পুজোর উপাচার। এবছর দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধনের পর এই প্রথম রথযাত্রা (Rath Yatra)। তাই বাড়তি উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম শুরু হয়েছে দিঘায় (Digha)। রথযাত্রা উপলক্ষ্যে ত্রি-স্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিঘা (Digha)। বিশেষত নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Jagannath Temple Digha) সামনে বাড়তি নিরাপত্তার ছবি ধরা পড়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে একাধিক জেলার বিশাল পুলিশ ফোর্স (Police Force)।

মূলত ভক্তদের ভিড় সামাল দিতেই এই বিশাল পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। বেশ কিছুক্ষণ আগেই বলরামকে মন্দির থেকে বের করে তাঁর নিজ লাল সবুজের রথে বসানো হয়েছে। শেষ হয়েছে তাঁর পুজোপাঠ। দেবী সুভদ্রাকেও মন্দির থেকে বের করে তাঁর রথে বসানো হয়েছে। দেবীর পুজোপাঠও শেষ হয়েছে। তিনটি রথ দাঁড়িয়ে রয়েছে পরপর। প্রথমে দাঁড়িয়ে রয়েছে বলরামের রথ। তারপর দাঁড়িয়ে কালো-লালে দেবী সুভদ্রার রথে। শেষে দাঁড়িয়ে রয়েছে প্রভু জগন্নাথের রথ।

আরও পড়ুন:বাংলাজুড়ে রথযাত্রা, দেখুন বিভিন্ন প্রান্তের ছবি

জগন্নাথদেবকে কিছুক্ষণ আগে মন্দির থেকে বের করা হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিতরা প্রভুকে কোলে করে নাচতে নাচতে মন্দির থেকে বের করে তাঁর নিজ রথে বসান। প্রভুর রথ ঢাকা রয়েছে একটি শাড়ি দিয়ে। পুজোপাঠ শেষ হলে তাঁর রথের ঢাকা খোলা হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিঘার মন্দির চত্বরে উপস্থিত হয়েছেন।

দুপুর ২টোর সময় জগন্নাথদেবের আরতি করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ২:৩০ নাগাদ শুরু হবে রথযাত্রা (Rath Yatra)। জগন্নাথের রথ রওনা দেবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। প্রভুর ভক্তরা রথের রশিতে টান দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী নিশ্চিত করছেন, এই প্রথম দিঘায় রথের রশিতে টান দিতে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষদের জন্য দুপাশে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। যাতে তাঁরা জগন্নাথের রথের রশিতে টান দিতে পারেন। সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে ভক্তদের। বৃষ্টি উপেক্ষা করেই ভক্তের সমাগম বাড়ছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/