Tuesday, March 24, 2026
HomeScrollবালি কৈলাস ব্যানার্জি লেনে মা বিপদতারিনী পুজিত হন দুর্গারূপে, জানুন এই পুজোর...
Howrah

বালি কৈলাস ব্যানার্জি লেনে মা বিপদতারিনী পুজিত হন দুর্গারূপে, জানুন এই পুজোর ইতিহাস

হাওড়ার বালি কৈলাস ব্যানার্জি লেনে মা বিপদতারিণী দুর্গা – ৪৮৩ বছরের ঐতিহ্য

হাওড়া: বালি (Bali) কৈলাস ব্যানার্জি লেনে মা বিপদতারিণী দুর্গার পুজো (Durga Puja) চলেছে ৪৮৩ বছর ধরে। ইতিহাস বলছে, ১৫৪৩ সালে এই পুজোর সূচনা হয়েছিল বাংলাদেশের ঢাকায়। পরে বিশেষ ট্রেন ও নৌকায় মা দুর্গাকে শিয়ালদার স্টেশন (Sealdah) থেকে বালি পাঠক ঘাটে আনা হয় এবং বর্তমানে এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় (District News)।

দেবীর বিশেষ বৈশিষ্ট্য হল মূর্তিটি সিদুর ও তেল দিয়ে তৈরি। বাড়ির বিশেষ প্রতিনিধি ছাড়া কেউ মূর্তির রং রক্ষণাবেক্ষণ করতে পারে না। এই পরিবারের চারটি মহাপুজো অনুষ্ঠিত হয়, উত্তরায়ণে দুইবার এবং দক্ষিনারায়ণে দুইবার।

আরও পড়ুন: ফের শিরোনামে যাদবপুর, নেশাগ্রস্ত ছাত্রদের দাপটে আহত ১

একটি অনন্য বৈশিষ্ট্য হল, বছরের বারো মাসে বারোটি রূপে মা বিপদতারিণীর পুজো হয়ে থাকে। কথিত আছে, বাংলাদেশে আগের দিনে নরবলিও হত। তবে পশ্চিমবঙ্গে স্থানান্তরের পর আর্থিক কারণে পাঠা বলি বন্ধ হয়ে যায়। এছাড়া নবমীতে মা বিপদতারিণীকে ভোগে ইলিশ মাছ দেওয়ার প্রথা রয়েছে। মন্দিরের এই ঐতিহ্যপূর্ণ আয়োজন এখনও স্থানীয় এবং প্রবাসী ভক্তদের জন্য এক বিশেষ আকর্ষণ।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot