Saturday, June 27, 2026
HomeBig newsবিশৃঙ্খলার দায় কার? কী বললেন রাজীব কুমার?
Lionel Messi in Kolkata

বিশৃঙ্খলার দায় কার? কী বললেন রাজীব কুমার?

দর্শকদের টিকিটের টাকা ফেরত নিয়ে কী জানালেন ডিজি

কলকাতা: মেসিকে দেখতে না পেয়ে তুমুল বিক্ষোভ। লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পাওয়ার ক্ষোভের আগুনে জ্বলছে যুবভারতী ক্রীড়াঙ্গন! টাকা দিয়ে টিকিট কেটে, ভোররাত থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও ঈশ্বরের দর্শনপ্রাপ্তি অধরা।যুবভারতীতে লুট ক্ষুব্ধ জনতার একাংশের। লিয়োনেল মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। জানালেন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)।দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজীব কুমার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য ডিজির।

DGP রাজীব কুমার প্রেস কনফারেন্সে জানিয়েছেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে। এছাড়াও তিনি জানান, দর্শকদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যদি সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। এই বিশৃঙ্খলা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ ছাড় পাবে না।”দর্শকদের মধ্যে ক্ষোভের সঞ্চার স্বাভাবিক বলেই জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি রাজীব কুমারের।আরও জানান, কোনও দর্শক আহত হয়েছে বলে এখনও রিপোর্ট আসেনি। আমাদের ৪ জন কর্মী আহত হয়েছেন। তবে স্টেডিয়ামে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ। এডিডি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, প্রত্যেকে নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন। ট্রাফিকের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন: যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, দেখুন বিগ আপডেট

হাজার-হাজার টাকার টিকিটেও এক ফোঁটা কেন দেখা গেল না মেসিকে, যুবভারতীর বিশৃঙখলা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO