Sunday, March 1, 2026
HomeScrollঅসুস্থ লালুপ্রসাদ যাদব, তড়িঘড়ি আনা হচ্ছে দিল্লির এইমসে

অসুস্থ লালুপ্রসাদ যাদব, তড়িঘড়ি আনা হচ্ছে দিল্লির এইমসে

ওয়েবডেস্ক: ফের অসুস্থ হলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। হঠাৎ করে আরজেডি প্রধানের রক্তে শর্করার মাত্রা (সুগার) (Sugar) বেড়ে গিয়েছে বলে খবর। চিকিৎসকেরা তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

লালুর পরিবারের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে লালু প্রসাদ যাদবকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। সেখানে এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি করা হবে। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগেও বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এর মধ্যেই একবার পড়ে গিয়ে শরীরে আঘাত পেয়েছেন তিনি। সুগারের কারণে তা সারছিল না। গত দুদিন ধরেই তার শরীর আরও অসুস্থ হতে শুরু করে। বিহারে রাবড়ি আবাসেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায়, চিকিৎসকেরা তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেইমতো আজ তাঁকে দিল্লি নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার বড় অস্ত্রোপচার হয়েছিল আরজেডি প্রধানের (RJD)। সেবার হার্ট সার্জারি হয় তাঁর। ২০২২ সাল নাগাদ কিডনির অসুস্থতায় ভুগতে শুরু করেন তিনি। মেয়ে কিডনি দেয় বাবাকে।

২০২২ সালে সিঙ্গাপুরে কিডনি ট্রান্সফার করা হয়েছিল। তার পর থেকে সুস্থ ছিলেন তিনি। সুগারের সমস্যায় ফের অসুস্থ হয়ে পড়লেন লালু প্রসাদ যাদব। আরজেডি প্রধানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন লালুর সমর্থকেরা। তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা শুরু করেছেন লালুভক্তরা।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola