Wednesday, August 19, 2026
HomeScrollব্রাত্য নাইট নেতা ফুল ফোটাচ্ছেন পঞ্জাবের হয়ে

ব্রাত্য নাইট নেতা ফুল ফোটাচ্ছেন পঞ্জাবের হয়ে

ওয়েব ডেস্ক: ২০২৪ আইপিএলে (IPL 2024) তাঁর হাত ধরেই তিন নম্বর ট্রফি এসেছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) ঘরে। সিংহভাগ কৃতিত্ব গৌতম গম্ভীর (Gautam Gambhir) পেলেও যথেষ্ট প্রশংসিত হয়েছিল তাঁর অধিনায়কত্ব। কিন্তু তাঁকে রিটেনশন লিস্টে রাখেনি কেকেআর। এহেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) চড়া দামে কিনে নিয়েছিল পঞ্জাব কিংস (Punjab Kings)। সেই পঞ্জাবের হয়েই বিধ্বংসী ফর্ম দেখাচ্ছেন তিনি।

কেকেআর-এর হয়ে গত বছর আহামরি ব্যাটিং পারফরম্যান্স ছিল না শ্রেয়সের। তবে অধিনায়কত্বের জন্য প্রশংসা পেয়েছিলেন তিনি। এবার নেতৃত্ব এবং ব্যাটিং দুটোতেই ফুল ফোটাচ্ছেন তিনি। প্রশংসা হচ্ছে তাঁর স্বার্থত্যাগেরও। প্রথম ম্যাচে ৯৭ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। শেষ ওভারে শতরানটা করতেই পারতেন কিন্তু ক্রিজে তাঁর পার্টনারকে স্পষ্ট জানিয়ে দেন, নিজের মতো শট খেলো, তাঁর সেঞ্চুরি নিয়ে ভাবতে হবে না।

আরও পড়ুন: ফের হারল ম্যান ইউ, প্রত্যাবর্তনে গোল সাকার

মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধেও দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেছেন শ্রেয়স। লখনউয়ের করা ১৭১ রান তাড়া করতে নেমে ওপেনিং ব্যাটার প্রভসিমরন সিং ৩৪ বল ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি আউট হয়ে যাওয়ার পর ৩০ বলে অপরাজিত ৫২ করে ম্যাচ জিতিয়ে দেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স। দুই ম্যাচে অপরাজিত থাকার পর চলতি আইপিএলে তাঁর গড় সবথেকে বেশি। এ মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। এক নম্বরে আছেন নিকোলাস পুরান, তিনি তিন ম্যাচে ১৮৯ করেছেন এবং শ্রেয়স দুই ম্যাচে ১৪৯ রান করেছেন।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor