HomeBig newsআয়াতুল্লা আলি খামেনির মৃত্যু, সিলমোহর দিল ইরানের সরকারি সংবাদ সংস্থা
Iran supreme leader Ayatollah ali khamenei

আয়াতুল্লা আলি খামেনির মৃত্যু, সিলমোহর দিল ইরানের সরকারি সংবাদ সংস্থা

গোটা ইরানজুড়ে শোকের আবহ

ওয়েবডেস্ক-  ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি (Iran Supreme Leader Ayatollah Ali Khamenei) মারা গিয়েছেন! এমনটাই দাবি করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIB। রবিবার সকালে এক বিবৃতিতে খামেনিয়ের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। IRIB-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্ব বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা ইসলামিক রেভল্যুশনারি গার্ডস-এর পক্ষ থেকেও আলাদা বিবৃতিতে খামেননির মৃত্যুর কথা জানানো হয়েছে।

খামেনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে শোকের আবহ। তবে তাঁর মৃত্যুর কারণ ও পরবর্তী নেতৃত্ব নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব কতটা? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা! দুবাইয়ের ব্যস্ততম বিমানবন্দরে কী অবস্থা? দেখুন বড় খবর

গতকাল খামেনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তাঁর মৃত্যু নিয়ে রবিবার সকাল পর্যন্ত মুখ খোলেনি ইরানের প্রশাসন। তবে ওই সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যা এবং নাতির। এর আগে তাঁর জামাতা এবং পুত্রবধূর মৃত্যু হয় বলে জানা গিয়েছিল।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News