Thursday, March 5, 2026
Homeপদপিষ্টের ঘটনা এড়াতে দিঘায় দীর্ঘ রথের রশি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

পদপিষ্টের ঘটনা এড়াতে দিঘায় দীর্ঘ রথের রশি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ২৭ জুন রথযাত্রা। পুরী থেকে দিঘা ,ভক্তদের ঢল নেমে আসবে সমুদ্র সৈকতে। পুরীতে গত কয়েকবছর থেকেই ভক্তদের জনসমাগম দেখা যায়। তবে এবার দিঘায় প্রথম রথযাত্রা। চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন দিঘার জগন্নাথ মন্দিরের। ১১ জুন জগন্নাথদেবের স্নানযাত্রাও পালন হয়েছে খুব ধুমধাম করে। তবে রথযাত্রার আগে পদপিষ্টের মত ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের মত ঘটনা এড়াতে দিঘায় রথের রশির দৈর্ঘ্যও এক কিলোমিটার হতে হবে। যাতে কেউ রথের দড়ি টানার ছুতোয় পথের মাঝে না আসতে পারেন। অথচ সবাই যাতে রথের দড়ি স্পর্শ করতে পারবেন। বৃহস্পতিবার নবান্নে দিঘায় রথযাত্রার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: আইনি সাহায্য পায়নি অভিযুক্ত, ২ বিচার বিভাগীয় কর্তাকে দায়ি করল হাইকোর্ট

চলতি বছরে প্রথমবার দিঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব। হাজার হাজার ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে এই উৎসব ঘিরে। এই সুযোগে দিঘায় হোটেল ভাড়াও তুঙ্গে। মুখ্যমন্ত্রী এই নিয়েও বললেন নবান্নের প্রস্তুতি বৈঠকে। তিনি বলেন, হোটেলগুলো এভাবে ভাড়া বাড়াতে পারেনা। একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। রাজ্য প্রশাসনকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, রথযাত্রার সুযোগে যেন দিঘায় বেসরকারি বাস ভাড়া না বাড়িয়ে দেয়।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80