Friday, March 13, 2026
HomeScrollমহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
Maharashtra

মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের

রাজ ঠাকরেও ভাই উদ্ধবকে ছেড়ে তাঁর ‘মহাশত্রু’ শিণ্ডের হাত ধরলেন

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Politics) নয়া মোড়। বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট বাঁধলেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। মুম্বইয়ের মেয়র পদ নিয়ে টানাপোড়েনের মধ্যেই নয়া সমীকরণ তৈরি হয়ে গেল কল্যাণ ডম্বিভলি পুরসভায়। বিজেপি যাতে মেয়র পদ দখল করতে না পারে তার জন্য বিরোধী শিবিরে থাকা রাজ ঠাকরের (Raj Thackeray) সঙ্গে হাত মেলালেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। রাজ ঠাকরেও ভাই উদ্ধবকে ছেড়ে তাঁর ‘মহাশত্রু’ শিণ্ডের হাত ধরলেন।

সদ্য বৃহন্মুম্বই-সহ মহারাষ্ট্রের যে ২৯টি পুরসভায় নির্বাচন হয়েছিল সেগুলির মধ্যে অন্যতম কল্যাণ ডম্বিভলি।পুরসভায় এখানে বিজেপি এবং শিণ্ডে সেনা একসঙ্গেই লড়েছে। মোট ১২২ আসনের মধ্যে শিণ্ডের শিব সেনা ৫৩ আসন জিতেছে। বিজেপি জিতেছে ৫০ আসন। উদ্ধব ঠাকরের শিব সেনা বিরোধী হিসাবে উঠে এসেছে। তাঁদের দখলে গিয়েছে ১১ আসন। ৫টি আসন জিতেছে এমএনএস। কংগ্রেস ২টি এবং শরদ পাওয়ারের এনসিপি ১টি আসনে জয়ী হয়৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বোর্ড গঠনের জন্য প্রয়োজন ৬২টি আসন৷মহারাষ্ট্রে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা জোট সরকারে থাকলেও এই কল্যাণ- ডোমবিভলি পুরনিগমে মেয়র পদ দখল করতে মরিয়া দুই দলই৷ যে কারণে বিজেপি-কে আটকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট বাঁধলেন একনাথ৷এমএনএস সাংসদ শ্রীকান্ত শিন্ডে অবশ্য দাবি করেছেন, শহরের উন্নয়নের কথা ভেবেই একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তারা৷

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel