HomeScrollআইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
Bangladesh

আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ওয়েব ডেস্ক : আর কিছুদিন পরেই শুরু হবে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। কিন্তু, আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে (India) খেলতে আসবে না। সূত্রের খবর, তা যদি হয় তাহলে লিটন দাসদের বিকল্প খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

২১ জানুয়ারি, বুধবার পর্যন্তই টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে বলেছিল আইসিসি (ICC)। কিন্তু সেই সেই সিদ্ধান্ত নেয়নি বিসিবি। কিন্তু তার পরেও প্রত্যেক দেশের বোর্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে আইসিসি। সূত্রের খবর, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দিয়েছে অধিকাংশ দেশ। সঙ্গে বিসিবি-কে আরও একটি দিন দেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য।

আরও খবর : মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!

সূত্রের খবর, ওই বৈঠকে বাংলাদেশকে সমর্থন করেছে পাক বোর্ড। পাকিস্তানের দাবি মেনে নেওয়া উচিত বলে জানিয়েছে পিসিবি। সঙ্গে জানানো হয়েছে, শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে সমস্যা হলে, তা হলে পাকিস্তান তা আয়োজন করতে আগ্রহী।

তবে এত কিছু পরেও ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ (Bangladesh)। তবে বিসিবির সিদ্ধান্তের আগে একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি। বাংলাদেশ যদি ভারতে খেলতে না চাই, তাহলে অন্য দলকে তাদের জায়গায় সুযোগ দেওয়া হবে। তবে বৃহস্পতিবার বাংলাদেশে কী সিদ্ধান্ত নেয় সে দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News