Monday, March 30, 2026
HomeScrollউৎকর্ষ বাংলা থেকে ১০ লক্ষ পড়ুয়ার চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উৎকর্ষ বাংলা থেকে ১০ লক্ষ পড়ুয়ার চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ধনধান্য় অডিটোরিয়ামে (Dhana Dhanya Auditorium) ছাত্র সপ্তাহের (Students Week Program) অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই অনুষ্ঠানে উৎকর্ষ বাংলা থেকে ১০ লক্ষ পড়ুয়ার চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা। রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া শিক্ষামূলক প্রকল্পগুলির সাফল্যের কথাও তিনি তুলে ধরলেন। এদিন মুখ্যমন্ত্রী নিজের ছাত্র জীবনের স্মৃতিচারণ করে আবেগে ভাসলেন। নিজের ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবনের ওঠাপড়া সবই সকলের সঙ্গে ভাগ করেনিলেন।

আরও পড়ুন: ‘স্টুডেন্ট উইক’ সমাপ্তি অনুষ্ঠানে ধনধান্য অডিটোরিয়ামে মমতা

রাজ্য সরকার পড়ুয়াদের স্বার্থে কী কী নতুন প্রকল্প তা সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ছাত্র সপ্তাহের মঞ্চ থেকে মমতা জানালেন, কলকাতাতে এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। যেগুলি সেরার সেরার মধ্যে রয়েছে। আমরা এখন ৫০০ টা আইটিআই, পলিটেকনিক তৈরি করেছি। যেখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়। উৎকর্ষ বাংলা করেছি। ইন্ড্রাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ৪৭ লক্ষ পড়ুয়া প্রশিক্ষণ পেয়েছে। এর মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হল যুবসমাজকে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে শিল্পক্ষেত্রে দক্ষ করে তোলা হচ্ছে। তিনি বলেন, কোনও সংস্থা যদি কর্মী নিয়োগ করতে চায়, তাহলে উৎকর্ষ বাংলা থেকেই তারা কর্মী নিতে পারে।”

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot