Sunday, March 15, 2026
HomeScrollপ্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলের প্রয়াণে শোকপ্রকাশ মমতা'র!
Shivraj Patil

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলের প্রয়াণে শোকপ্রকাশ মমতা’র!

রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা!

ওয়েব ডেস্ক : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা লোকসবার প্রাক্তন স্পিকার শিবরাজ পাটিল (Former Union Home Minister Shivraj Patil)। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ মহারাষ্ট্রের লাটুরে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘প্রবীণ জননেতা তথা লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলের (Shivraj Patil) মৃত্যুতে আমি শোকাহত। কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার একজন সংসদ সদস্য হিসেবে আমার মেয়াদকালে বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আমার আলাপচারিতার দিনগুলি আমি স্মরণ করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।’

রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা (Senior Congress Leader)। একটা সময় লোকসভার স্পিকারের দায়িত্ব তিনি সামলেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূ্র্ণ পদ সামলেছেন তিনি। শিবরাজ পাটিল লাটুর থেকে সাতবার সাংসদ হিসেবে দিল্লিতে গিয়েছিলেন।

আরও খবর : প্রয়াত প্রাক্তন স্বরাষ্টমন্ত্রী শিবরাজ পাটিল

১৯৩৫ সালের ১২ অক্টোবর লাটুর জেলার চাকুর গ্রামে জন্ম হয় শিবরাজ পাটিলের। কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিতে যোগ দেন তিনি। ২০০৪ সালে পরাজয়ের পরেও তার প্রভাব কমেনি। তিনি রাজ্যসভার সদস্য হয়ে কেন্দ্রীয় রাজনীতিতে ফিরে আসেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বহাল ছিলেন। মুম্বই হামলার পরে নিজেই সেই পদ ছাড়েন তিনি। ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিবরাজ পাটিল।

১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার ১০ম স্পিকার ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার পর নিরাপত্তায় ত্রুটির জন্য গোটা দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। সমালোচনার ঝড় ওঠে তাঁকে ঘিরে। হামলার দুদিন পরে ২০০৮ সালের ৩০ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked