Wednesday, July 15, 2026
HomeScrollকয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড সিকিম থেকে কালিম্পং, গাছ পড়ে মহিলার মৃত্যু
Storm

কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড সিকিম থেকে কালিম্পং, গাছ পড়ে মহিলার মৃত্যু

আহত আরও তিনজন, অবস্থা সঙ্কটে

ওয়েবডেস্ক-  মরশুমের প্রথম কালবৈশাখীতেই লন্ডভন্ড উত্তরবঙ্গ (North Bengal) । দমকা হাওয়ার (Storm)  দাপটে রবিবার বড়সড় ক্ষতি হয়েছে সিকিমের (Sikkim)  প্যাকিয়ং জেলায় (Pakyong District) । ঝড়-বৃষ্টিতে তছনছ অবস্থা। ঝোড়ো হাওয়ার দাপটে গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত আরও তিনজন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, প্রবল বাতাসে বেশ কিছু বড় গাছ উপড়ে পড়েছে। এর মধ্যেই একটি গাছ ভেঙে পড়ে ওই মহিলার উপরে, ঘটনাস্থলের মৃত্যু হয় তার। আহতদের অবস্থাও সঙ্কটে। ঘটনাস্থলে গিয়ে সমস্ত অবস্থা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা।  ঝড়ের প্রভাব পড়েছে কালিম্পংয়ে। অল্প সময়ের ঝড় বৃষ্টিতে পনবু ভিউ পয়েন্টের আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দোকানের ছাউনি উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান।

দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হতে চলেছে কালবৈশাখী (Kalbaisakhi)। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে আবহাওয়া দফতর। সোমবারের জন্য দক্ষিণবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আরও পড়ুন-  পাহাড়ে একাই লড়বে বিজিপিএম, তিন আসনে প্রার্থী ঘোষণা অনীত থাপার

আবহাওয়া দফতর জানিয়েছে, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot