Thursday, April 16, 2026
HomeBig news‘বিচারাধীন’রা কী ভোট দিতে পারবে? কী হবে তাদের? যা জানালেন জ্ঞানেশ...
West Bengal Assembly Election 2026

‘বিচারাধীন’রা কী ভোট দিতে পারবে? কী হবে তাদের? যা জানালেন জ্ঞানেশ কুমার

সংবিধান মেনে এসআইআর হয়েছে, সাংবাদিক বৈঠকে জানান মুখ্য নির্বাচন কমিশনার

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026)  দিনক্ষণ তো ঘোষিত হল। কিন্তু এই এসআইআর প্রক্রিয়ায় যে প্রায় ৬০ লক্ষের বেশি নাম ‘বিবেচনাধীন’ তাদের কী হবে? অনিশ্চয়তার মধ্যে হবে ভোটগ্রহণ। তারা কী আদৌ এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবেন? নাকি তাদের দূরেই থাকতে হবে? এই বিষয়টা কিছুটা স্পষ্ট করে বললেও পুরো বিষয়টা একটু এড়িয়েই গেছেন বলা যেতে পারে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar )  জানিয়েছেন,  ”সংবিধান মেনে এসআইআর হয়েছে। অবৈধ ভোটাররা যাতে বাদ পড়েন এবং বৈধ ভোটারদের নাম ওঠে, সেই লক্ষ্যেই রাজ্যে এই এসআইআর (SIR)  প্রক্রিয়া। বিচারাধীন থাকা যোগ্য ভোটারদের নাম উঠবে ভোটার তালিকায়। তার জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। তবে অযোগ্য ভোটারদের নাম বাদ যাবে। তবে এই সব নিষ্পত্তি হবে, অতিরিক্ত ভোটার তালিকা কবে বের হবে, কিছু স্পষ্ট করলেন না জ্ঞানেশ কুমার।

উল্লেখ্য,  গত বছরের ২৭ অক্টোবর নিবিড় সংশোধনী কর্মসূচি বা এসআইআর ঘোষণা করা হয়। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে রাজ্যে মোট ভোটারের সংখ্যা (Total Voters In West Bengal) দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। প্রক্রিয়া শেষে এখনও পর্যন্ত মোট ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ নাম বাদ গিয়েছে (Voters Deleted)।

আরও পড়ুন-  বাংলায় মাত্র দু’দফায় ভোট কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

খসড়া তালিকায় প্রথম দফায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ে। মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারের নাম মূলত বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী শুনানির পর আরও প্রায় ৫ লক্ষ নাম বাদ গিয়েছে। ফর্ম ৭-এর মাধ্যমে আপত্তির ভিত্তিতে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম মুছে ফেলা হয়েছে। রাজনৈতিক দল বা ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফর্ম ৬ ও ৬এ-এর মাধ্যমে নতুন করে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন রয়েছে। এই আবেদনগুলির নিষ্পত্তি হলে সংখ্যায় আরও কিছু পরিবর্তন হতে পারে। চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরুষ ভোটার হলেন ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২ জন, মহিলা ভোটার হলেন ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ জন এবং অন্যান্য ভোটারের সংখ্যা ১ হাজার ৩৮২। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭,০৪,৫৯,২৮৪।

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786