ওয়েব ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণ (Blast) নদিয়ায় (Nadia)। ঘটনায় মৃত্যু (Death) হল এক জনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদিয়ার হরিণঘাটা থানার বিরহী-১ গ্রামপঞ্চায়েতের হালদারপাড়ায় একটি আইসক্রিম কারখানায় এই ঘটনা ঘটেছে বলে খবর। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ (Police)।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা সন্তোষ রায়ের হালদারপাড়ায় একটি আইসক্রিম কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সেখানে তিনজন কাজ করছিলেন। সেখানেই হঠাৎ বিস্ফোরণ হয়। ঘটনায় কারখানার মালিকের মৃত্যু (Death) হয় বলে খবর। গুরুতর আহত আরও একজন। জানা গিয়েছে, কারখানার মেশিনের কমপ্রেসার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।
আরও খবর : আইন না মেনেই শিশুকন্যা দান! বিরাট পদক্ষেপ নিল চাইল্ড লাইন
সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলেছেন, প্রথমে বিকট শব্দ শোনা যায়। এসে দেখি কারখানার মালিক মারা গিয়েছেন। বুথ থেকে মাথা অবধি উড়ে গিয়েছে মালিকের। আশেপাশে রক্তে ভেসে যাচ্ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে কারখানার টিন ফেটে যায়।
স্থানীয়রা দাবি করেছেন, গত ১০ বছর ধরে আইসক্রিম কারখানাটি চলছে। আগে এই ধরণের কোনও সমস্যা হয়নি। তবে কী করে এমন ঘটনা ঘটে গেল, তা বোঝা যাচ্ছে না। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। এর পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও।
দেখুন অন্য খবর :







