Monday, June 29, 2026
HomeScrollযেকোনও কাজে সাবধানে পা ফেলতে হবে, তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেই বিপদ
Astrology

যেকোনও কাজে সাবধানে পা ফেলতে হবে, তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেই বিপদ

 সপ্তাহের শুরুতেই তিনটি রাশি সমস্যায় পড়বে

ওয়েবডেস্ক- সপ্তাহের শুরুতেই তিনটি রাশিতে (Zodiac Sign) সাবধানতা নিতে হবে। কোনও কাজেই চটজলদি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও (Work Place)  সাবধানে থাকুন, কোনও বিতর্কিত মন্তব্য থেকে নিজেকে সরিয়ে রাখুন। কোনও কারণেই মাথা গরম করবেন না, বা উত্তেজিত হয়ে কোনও মন্তব্য করবেন না। শারীরিক কোনও যন্ত্রণা বা কোনও অসুখ আপনাকে ভোগাতে পারে। কেরিয়ার ও ব্যবসায় আয় মোটামুটি ঠিকই থাকবে।

কুম্ভ রাশি-  কেরিয়ার ও ব্যবসার জন্য ভালো সময়, তবে চ্যালেঞ্জ নিতে হতে পারে। কাজে প্রতিবন্ধকা আসতে পারে, তবে নিজের প্রতি বিশ্বাস রাখুন। ছোটখাটো ভ্রমণ আপনাকে আনন্দ দেবে। প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত মিলছে, পাশাপাশি পারিবারিক সমর্থনও পাওয়া যেতে পারে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের যোগ থাকলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

আরও পড়ুন- সরছে বাধা, ইচ্ছাপূরণ হবে এই রাশিগুলির

মকর রাশি– কাজের ক্ষেত্রে সাবধানী থাকুন। কোনও পরিকল্পনা আগে কারুর সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন। শরীরে দিকে খেয়াল রাখবেন। খুব বেশি করে জল পান করুন। ছোটখাটো ভ্রমণ আনন্দদায়ক হবে। নিজের কাজের প্রতি দায়িত্ববান থাকুন। বিবাহিত জীবন ভালো থাকবে। সপ্তাহের মাঝামাঝি, ধর্মীয় এবং সামাজিক কার্যকলাপে ব্যস্ত থাকবেন।

মীন রাশি- সপ্তাহের শুরুতেই ব্যয়ের ধাক্কা সামলাতে হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আদালতে যেতে হতে পারে। শরীর স্বাস্থ্য ভোগাবে। চাকরি বা ব্যবসায় পরিশ্রমের ফল পেতে দেরি হবে। গুরুজনদের সহযোগিতা পাবেন। তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময় ধর্মীয় এবং সামাজিক কার্যকলাপে ব্যস্ত থাকবেন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO