Sunday, June 28, 2026
HomeScrollগোলপার্ক কাণ্ডে ধৃত বাবুসোনা! লাইভে এসে বিরাট দাবি সোনা পাপ্পুর
Golpark Shooting Case

গোলপার্ক কাণ্ডে ধৃত বাবুসোনা! লাইভে এসে বিরাট দাবি সোনা পাপ্পুর

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত সোনা পাপ্পুর

কলকাতা: গোলপার্কের পঞ্চাননতলার কাঁকুলিয়া রোডে বোমাবাজি ও গুলির ঘটনায় (Golpark Shooting) অবশেষে গ্রেফতার করা হল কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর (Sona Pappu) ডানহাত বাবুসোনাকে (Babu Sona Arrested)। মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে রাহুল দাস ওরফে বাবুসোনা মণ্ডলকে পাকড়াও করে কলকাতা পুলিশ (Kolkata Police)। একই ঘটনায় যুক্ত সন্দেহে শুভঙ্কর রায় ওরফে শুভ নামে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে ঘটনার তিন দিন কেটে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার।

রবিবার রাতে দক্ষিণ কলকাতার গোলপার্ক সংলগ্ন কাঁকুলিয়া রোড এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই সংঘর্ষের নেপথ্যে সোনা পাপ্পুর গ্যাংয়ের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: চিংড়িঘাটার জটেই আটকে অরেঞ্জ লাইন! নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো পুরো চালু হতে লক্ষ্য ২০২৮

ঘটনার পর রবীন্দ্র সরোবর থানায় মোট তিনটি অভিযোগ দায়ের করা হয়। একটি অভিযোগ করা হয়েছে কসবার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু, তার ঘনিষ্ঠ বাবুসোনা ও তাদের সঙ্গীদের বিরুদ্ধে। পঞ্চাননতলার বাপি হালদার ও তাঁর লোকেদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তৃতীয় একটি মামলা রুজু করেছে।

তদন্তে নেমে পুলিশের হাতে আসে একাধিক নাম। সোনা পাপ্পুর ডানহাত বাবুসোনা মণ্ডল এবং বিপরীত গোষ্ঠীর সাট্টা সঞ্জুর নাম উঠে আসে তদন্তে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বাবুসোনাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাপ্পুর অবস্থান জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক সোনা পাপ্পু। যদিও মঙ্গলবার তিনি ফেসবুকে লাইভে এসে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনার দিন তিনি কোথাও যাননি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO