Sunday, June 28, 2026
HomeScrollচিংড়িঘাটার জটেই আটকে অরেঞ্জ লাইন! নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো পুরো চালু হতে লক্ষ্য...
Kolkata Metro

চিংড়িঘাটার জটেই আটকে অরেঞ্জ লাইন! নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো পুরো চালু হতে লক্ষ্য ২০২৮

ফের পিছিয়ে গেল নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজ

কলকাতা: চিংড়িঘাটায় (Chingrighata) ট্রাফিক ছাড়পত্র না মেলায় ফের পিছিয়ে গেল নিউ গড়িয়া–এয়ারপোর্ট (New Garia- Airport) মেট্রো প্রকল্প। ফলে এই  রুটে সম্পূর্ণ যাত্রী পরিষেবা চালু হতে ২০২৮ সালের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Baishnab) বাজেট-পরবর্তী বৈঠকের পর এই তথ্য জানান মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র।

আগে লক্ষ্য ছিল ২০২৭ সালের মাঝামাঝি কাজ শেষ করা। কিন্তু চিংড়িঘাটায় তিন মাসের বেশি সময় ধরে কাজ বন্ধ থাকায় সময়সীমা আরও পিছিয়েছে। এখনই ছাড়পত্র মিললেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব নয় বলেই স্পষ্ট করেছেন মেট্রো কর্তারা।

আরও পড়ুন: আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত! ইডির আর্জিতে পিছোল তারিখ

এদিকে নোয়াপাড়া–বারাসত মেট্রো প্রকল্প আপাতত মাইকেলনগর পর্যন্ত শেষ করার সিদ্ধান্ত হয়েছে। বাকি অংশ মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও তাতে খরচ অনেক বাড়বে। সেই প্রস্তাব রেলবোর্ডের অনুমোদনের অপেক্ষায়।

রেলমন্ত্রী জানিয়েছেন, অর্থ বরাদ্দে সমস্যা নেই, তবে রাজ্যের ছাড়পত্র না মেলায় একাধিক প্রকল্পে দেরি হচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১৪ সালের আগে ২৭ কিমি মেট্রো লাইন ছিল, গত ১১ বছরে আরও ৪৫ কিমি যুক্ত হয়েছে।

কবি সুভাষ স্টেশনের নতুন নকশাও চূড়ান্ত। এপ্রিল–মে নাগাদ নির্মাণকাজ শুরু হবে। এবার দুই প্ল্যাটফর্মের জন্য আলাদা ছাউনি থাকবে।

বরাদ্দ বাজেটে যা দেখা গিয়েছে, 

  • অরেঞ্জ লাইনে বরাদ্দ ৭০৫.৫০ কোটি (গতবারের থেকে কম)
  • জোকা–এসপ্ল্যানেড বা পার্পল লাইনে ৯০৬.৬০ কোটি
  • ইস্ট–ওয়েস্ট বা গ্রিন লাইনে ৫২৯ কোটি (সামান্য বেড়েছে)

বিধান মার্কেট না সরানোয় জোকা–এসপ্ল্যানেড প্রকল্পও ধীরগতিতে চলছে। ফলে রাজ্যের অনুমতির অপেক্ষায় একাধিক মেট্রো প্রকল্প কার্যত ঝুলে আছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO