Saturday, March 14, 2026
HomeScroll১৮ মার্চ কুম্ভে বুধের উদয়! ভাগ্যের চাকা ঘুরতে পারে ৩ রাশির
Horoscope Today

১৮ মার্চ কুম্ভে বুধের উদয়! ভাগ্যের চাকা ঘুরতে পারে ৩ রাশির

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী বুধ গ্রহকে বুদ্ধিমত্তা, যুক্তি, শিক্ষা এবং যোগাযোগের কারক হিসেবে ধরা হয়। বর্তমানে বুধ কুম্ভ রাশিতে অস্তমিত অবস্থায় রয়েছে। কোনও গ্রহ অস্তমিত থাকলে তার শুভ প্রভাব কিছুটা কমে যায় বলেই মনে করা হয়।

তবে দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালের ১৮ মার্চ ভোর প্রায় ৫টা ৩০ মিনিট নাগাদ কুম্ভ রাশিতেই পুনরায় উদিত হবে বুধ। জ্যোতিষীদের মতে, এই পরিবর্তনের প্রভাব সব রাশির ওপর পড়লেও বিশেষভাবে লাভবান হতে পারেন কয়েকটি রাশির জাতক-জাতিকারা। এই ভবিষ্যদ্বাণী চন্দ্র রাশির ভিত্তিতে করা হয়েছে।

আরও পড়ুন: বক্রী কাটিয়ে মিথুনে মার্গী বৃহস্পতি! সুদিনের ইঙ্গিত ৫ রাশির জীবনে…

মেষ (ARIES)

বুধের উদয় মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই সময়ে বুধ আপনার গোচর ছকের একাদশ ভাব বা লাভের ঘরকে প্রভাবিত করবে। ফলে আয় বৃদ্ধি এবং নতুন আর্থিক সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে।

পুরনো কোনও বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং নতুন চাকরির সুযোগও আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় কোনও চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলছে।

তুলা (LIBRA)

তুলা রাশির জাতকদের জন্যও বুধের উদয় ইতিবাচক ফল আনতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনার পরিশ্রমের ফল মিলতে পারে।

চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে এবং আয়ের পরিমাণও বাড়তে পারে। পাশাপাশি সঞ্চয়ের নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

কুম্ভ (AQUARIUS)

কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে বুধের উদয় মিশ্র ফল দিতে পারে। কারণ এই সময়ে বুধ আপনার লগ্নভাব বা প্রথম ঘরে সক্রিয় থাকবে, যা ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব ফেলতে পারে।

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো। শেয়ার বাজার বা বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। যদিও কিছু প্রয়োজনীয় খরচ বাড়তে পারে, তবুও সামগ্রিকভাবে আর্থিক পরিস্থিতি ভারসাম্যপূর্ণ থাকার ইঙ্গিত মিলছে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked