Saturday, March 21, 2026
HomeScrollভবানীপুরে খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৫ হাজার ভোটার! তড়িঘড়ি জরুরি বৈঠকে...
SIR

ভবানীপুরে খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৫ হাজার ভোটার! তড়িঘড়ি জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

এই বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর এবং বিএলএদের

কলকাতা: রাজ্যে এসআইআর (Special Intensive Revision-SIR) প্রক্রিয়া প্রায় শেষের পথে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য! ভবানীপুর বিধানসভা (Bhawanipur Assembly) কেন্দ্রে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি কালীঘাটের (Kalighat) বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এই বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর এবং বিএলএ-২ (Booth Level Agent-2) দের। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র। ২০২১ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন। ফলে এই এলাকার ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে বলেই রাজনৈতিক মহলের মত।

আরও পড়ুন: ৩ ফেব্রুয়ারি শুরু হবে বিধানসভার অধিবেশন, ৫ ফেব্রুয়ারি বাজেট

সূত্রের খবর, ভবানীপুরের কোন কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে, তা খতিয়ে দেখতে কাউন্সিলরদের বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কীভাবে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম তালিকায় ফেরানো যায়, সেই কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/