HomeScrollহকার উচ্ছেদ ইস্যুতে ব্যান্ডেলে বিক্ষোভ, মিনাক্ষীর মিছিলে পুলিশের বাধা ঘিরে উত্তেজনা
Minakshi Mukherjee

হকার উচ্ছেদ ইস্যুতে ব্যান্ডেলে বিক্ষোভ, মিনাক্ষীর মিছিলে পুলিশের বাধা ঘিরে উত্তেজনা

পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে বচসায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা

ব্যান্ডেল: হকার উচ্ছেদের প্রতিবাদে সোমবার ব্যান্ডেল (Bandel) স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাল সিআইটিইউ (SITCU)। সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেত্রী মিনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। সভা শেষে মিছিলকে ঘিরে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে বচসায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

সিআইটিইউ সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশন থেকে রেলের তরফে উচ্ছেদের নোটিশ পাওয়া এলাকা পর্যন্ত মিছিল করে যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে অভিযোগ, মিছিল শুরু হওয়ার আগেই এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুন: জগদ্দল স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা

বিক্ষোভকারীদের দাবি, মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয়। এর জেরে সাময়িক উত্তেজনা তৈরি হয় এলাকায়। পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের বচসাও হয় বলে অভিযোগ।

পুলিশের বক্তব্য, ওই মিছিলের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তাই আইনশৃঙ্খলার স্বার্থেই মিছিল আটকানো হয়। অন্যদিকে সিআইটিইউ নেতৃত্বের দাবি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানা হবে না। আন্দোলন ভবিষ্যতেও চলবে বলেও জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News