Homeখেলা২০২৬-২৭ রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের অধিনায়ক মহম্মদ সিরাজ
Ranji Trophy 2026-27

২০২৬-২৭ রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের অধিনায়ক মহম্মদ সিরাজ

অধিনায়ক হলেও সিরাজের বোলিং ফর্ম কিন্তু খুব একটা ভালো নেই। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁর গতি ঘণ্টায় ১২০ কিমিতে নেমে আসতে দেখা গিয়েছিল

ওয়েব ডেস্ক: ২০২৬-২৭ রঞ্জি ট্রফি (Ranji Trophy 2026-27) মরসুমে হায়দরাবাদের (Hyderabad) অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA) শনিবার এই ঘোষণা করেছে। দলের আর এক পেসার চামা মিলিন্দকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। হায়দরাবাদ দল এখন আগামী ১১ অক্টোবর ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে। হায়দরাবাদ রয়েছে এলিট বি গ্রুপে, যেখানে তারা এবং ত্রিপুরা ছাড়াও রয়েছে সৌরাষ্ট্র, কর্নাটক, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং অসম।

অধিনায়ক হলেও সিরাজের বোলিং ফর্ম কিন্তু খুব একটা ভালো নেই। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁর গতি ঘণ্টায় ১২০ কিমিতে নেমে আসতে দেখা গিয়েছিল। অথচ তিনি ১৪০ কিমি বা তার বেশি জোরে বল করতে পারেন। এ নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ জানান, দুই মাসের বিরতির পর খেলতে নামায় এরকম হয়েছে। তাছাড়া রান-আপেও অসুবিধা হচ্ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন: ট্র‍্যাজিক হিরো রাজাউল্লা, এজবাস্টন টেস্টে লড়ে হারল পাকিস্তান

শুক্রবার শেষ হওয়া দলীপ ট্রফির ফাইনালেও (Duleep Trophy Final) ভালো পারফরম্যান্স হয়নি ডানহাতি পেসারের। দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ২৫ ওভার বল করে ১৪০ রান দিয়েছেন, একটাও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে একটা উইকেট পেয়েছেন, তবে ম্যাচে কোনও পার্থক্য গড়তে পারেননি। পিচ ব্যাটিং সহায়ক ছিল কিন্তু এই পিচেই মহম্মদ শামি, মুকেশ কুমাররা পূর্বাঞ্চলের হয়ে দারুণ বোলিং করেছেন।

হায়দরাবাদের হয়ে অধিনায়ক হিসেবে সিরাজের রেকর্ড আশানুরূপ নয়। তবুও তাঁর উপরেই আস্থা রাখল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। নতুন রঞ্জি মরসুমে সেই আস্থার মর্যাদা দিতে পারবেন কি ভারতীয় পেসার, সেটাই এখন দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News