Homeদেশআন্তর্জাতিক আঙিনায় অবস্থান বদল ভারতের! ব্রিকস ঘোষণায় কী উঠে এল?
BRICS Summit 2026

আন্তর্জাতিক আঙিনায় অবস্থান বদল ভারতের! ব্রিকস ঘোষণায় কী উঠে এল?

যৌথ ঘোষণায় ব্রিকসের সমস্ত সদস্যকে রাজি করানো সহজ কথা ছিল না, বিশেষ করে ভারতের জন্য কূটনৈতিকভাবে যথেষ্টই চ্যালেঞ্জের ছিল

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনের (BRICS Summit 2026) যুগ্ম ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে। বেশ কিছু কারণে এবারের সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শনিবার প্রকাশিত হওয়া ঘোষণায় বেশ কিছু কড়া পদক্ষেপ করা হয়েছে এবং তা থেকে সবথেকে বড় প্রশ্ন যেটা উঠে আসছে, তা হল, আন্তর্জাতিক আঙিনায় ভারত (India) কি তার অবস্থান বদলাচ্ছে?

নরেন্দ্র মোদির (Narendra Modi) জমানায় ইজরায়েলের (Israel) সঙ্গে ভারতের ‘সুসম্পর্ক’ চোখে পড়েছে। কিন্তু এই ঘোষণায় লেবাননের সঙ্গে তিক্ততা নিয়ে ইজরায়েলের নাম করে সমালোচনা করা হয়েছে। একতরফা শুল্ক চাপানো নিয়ে নাম না করে সমালোচনা করা হয়েছে আমেরিকার। যৌথ ঘোষণায় ব্রিকসের সমস্ত সদস্যকে রাজি করানো সহজ কথা ছিল না, বিশেষ করে ভারতের জন্য কূটনৈতিকভাবে যথেষ্টই চ্যালেঞ্জের ছিল। এই ঘোষণার পর নয়াদিল্লির ভবিষ্যত অবস্থান কী দাঁড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন: ব্রিকস নেতাদের মিলিত ঘোষণায় পহেলগাম কাণ্ডের তীব্র নিন্দা

তবে শব্দচয়নের ক্ষেত্রে কূটনৈতিক সতর্কতা অবলম্বন করা হয়েছে। অ-রাষ্ট্রপুঞ্জীয় শুল্ক চাপানো নিয়ে সমালোচনা করতে গিয়ে আমেরিকার (USA) নাম করা হয়নি। পারমাণবিক শক্তিকেন্দ্রগুলিতে আক্রমণের নিন্দা করতে গিয়ে ইরানেরও নাম করা হয়নি। ব্যতিক্রম ইজরায়েল, গাজা (Gaza) এবং লেবানন (Lebanon) নিয়ে আশঙ্কা প্রকাশ করতে গিয়ে একাধিক জায়গায় নেতানিয়াহুর দেশের নাম উল্লেখ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News