Wednesday, April 15, 2026
HomeScrollSSC একাদশ-দ্বাদশ নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত
SSC Recruitment

SSC একাদশ-দ্বাদশ নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত

সরস্বতী পুজোর আগেই কী এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ?

কলকাতা: ২১ জানুয়ারির আগে অর্থাৎ সরস্বতী পুজোর আগেই কী এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের শূন্যপদের প্যানেল প্রকাশ করবে এসএসসি (School Service Commission)? এই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি (School Service Commission) নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এর আগে আদালতে কমিশন জানিয়েছিল ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ করা হবে। সেই মতো এগোচ্ছিল কমিশন (SSC)। এসএসসি সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত পাওয়া গেলে ১২৪৪৫ শূন্যপদের প্যানেল প্রকাশ করা হবে। ইতিমধ্যে ইন্টারভিউ ও নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ করেছে এসএসসি।

সূত্রের খবর, আগামী ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। এ বিষয়ে সরকারিভাবে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। ২৭ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করতে চাইছে এসএসসি। কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলেই সাতদিনের মধ্যে সুপারিশপত্র দেওয়া হতে পারে বলে খবর।প্রসঙ্গত, নিয়োগের মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৬ -এর ৩১ অগাস্ট করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সূত্রের খবর, রাজ্য সরকার আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। গত বছর ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল।গত বছর ৭ নভেম্বর প্রকাশিত হয়েছে ফল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।

আরও পড়ুন: স্বামীজির বাড়ির সামনে থেকে ‘যুবরাজ’ পোস্টার সরান, বিধায়ককে নির্দেশ অভিষেকের

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99