Monday, May 25, 2026
Homeচাকরিহারাদের প্রিজন ভ‍্যানে তুলল পুলিশ, তারপর কী অবস্থা দেখুন

চাকরিহারাদের প্রিজন ভ‍্যানে তুলল পুলিশ, তারপর কী অবস্থা দেখুন

কলকাতা: হকের চাকরির দাবি রাজপথে চাকরিহারা যোগ্য শিক্ষকরা। তাঁদের দাবি, একবার পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। কেন আবার পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্ন তুলে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের (SSC Jobless Teachers Protest )। এদিন সকাল ১১টা নাগাদ জমায়েত করেছেন একাংশের আন্দোলনকারীরা। মিছিল শুরুর আগেই বেশ কয়েক জন চাকরিহারাকে আটক করল পুলিশ। চাকরিহারাদের শিক্ষকদের অর্ধনগ্ন মহামিছিলের কর্মসূচির শুরুতেই শিয়ালদায় উত্তেজনা ছড়াল। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। তাদের রুখতে নামানো হয়েছে পুলিশ বাহিনী। নবান্ন মুখী আন্দোলন চালিয়ে যেতে চান শিক্ষক শিক্ষিকারা ধর্মতলা স্টাইল বাজার চত্বর থেকে পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাদের প্রিজন ভ্যানে তোলা হল। শান্তিপূর্ণ মিছিল করতে না দেওয়ায় তাঁরা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের।

চাকরিহারাদের মিছিল ঘিরে অশান্তির আশঙ্কায় শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে মোতায়েন হয়েছে মোট ৮৪০ কনস্টেবল, ২৫ র‌্য়াফ বাহিনী, জলকামান, ৫ এসিপি, ১২ ইন্সপেক্টর, ৬০ জন এসআই। এছাড়াও রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন আইপিএস পদমর্যাদার পুলিশরাও। মোতায়েন হয়েছে ১৫০ মহিলা পুলিশ-কর্মীও। শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। মাইকিং শুরু করে পুলিশ, ওই এলাকায় কেউ জমায়েত করলেই আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিন চাকরিহারাদের মিছিলের আগেই ধরপাকড় শুরু করে পুলিশ। ‘আমায় কেন তুলে নিয়ে যাচ্ছেন, আমি কী করেছি’ , বলে চিৎকার করলেও, সেই প্রশ্নের উত্তর মিলল না।

আরও পড়ুন: অর্ধনগ্ন হয়ে পথে চাকরিহারারা

শুক্রবার সকালে চাকরিহারাদের মিছিল শুরুর আগেই জমায়েতে বাধা দেয় পুলিশ। একের পর এক আন্দোলনকারীদের প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। শান্তিপূর্ণ মিছিল করতে না দেওয়ায় শুক্রবারই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এদিন দুপুরে ধর্মতলার চার রাস্তার মোড় অর্থাৎ ডোরিনা ক্রসিং আটকে বিক্ষোভ কর্মসূচির কথা জানিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। র আগেই ধর্মতলা চত্বর থেকে ধরপাকড় শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল করতে না দিয়ে বলপ্রয়োগ করেছে পুলিশ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেলটি বাতিল হয়েছে। যোগ্য-অযোগ্যের বিচারে সেই সংখ্যা প্রায় ২৬ হাজার। নতুন করে তাঁদের নিয়োগের জন্য পদ্ধতি মেনে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৩১ মে-র মধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতেই হবে। ১৬ জুন থেকে চাকরির আবেদন করা যাবে। আগামী ১৪ জুলাই অনলাইনে চাকরির আবেদনের শেষ দিন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৪ হাজার ২০৩ টি পদে নিয়োগের কথা বলেছিল শীর্ষ আদালত। তবে আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য সরকার। মোট নিয়োগ করা হবে ৪৪ হাজার ২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি রয়েছে। কিন্তু ‘যোগ্য’ শিক্ষকদের বক্তব্য, তাঁরা একবার পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। চাকরি ফিরে পেতে আর কোনও পরীক্ষায় বসতে রাজি নন।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D