Tuesday, April 21, 2026
Homeঅর্ধনগ্ন হয়ে পথে চাকরিহারারা

অর্ধনগ্ন হয়ে পথে চাকরিহারারা

কলকাতা: শুক্রবার নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। অন্যদিকে কেন পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্ন তুলে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে (SSC Jobless Teachers Protest ) বিশৃঙ্খলার আশঙ্কা। সকাল ১১টা নাগাদ জমায়েত করেছেন একাংশের আন্দোলনকারীরা। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। তাদের রুখতে নামানো হয়েছে পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, সেই মিছিল শুরুর আগেই আটক করা হয়েছে বেশ কয়েকজন চাকরিহারাকে।

চাকরিহারাদের মিছিল ঘিরে অশান্তির আশঙ্কায় শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে মোতায়েন হয়েছে মোট ৮৪০ কনস্টেবল, ২৫ র‌্য়াফ বাহিনী, জলকামান, ৫ এসিপি, ১২ ইন্সপেক্টর, ৬০ জন এসআই। এছাড়াও রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন আইপিএস পদমর্যাদার পুলিশরাও। মোতায়েন হয়েছে ১৫০ মহিলা পুলিশ-কর্মীও। শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। মাইকিং শুরু করে পুলিশ, ওই এলাকায় কেউ জমায়েত করলেই আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিন চাকরিহারাদের মিছিলের আগেই ধরপাকড় শুরু করে পুলিশ। শুক্রবার সকালে চাকরিহারাদের মিছিল শুরুর আগেই জমায়েতে বাধা দেয় পুলিশ। একের পর এক আন্দোলনকারীদের প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, কবে অনলাইনে আবেদন শুরু?

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেলটি বাতিল হয়েছে। যোগ্য-অযোগ্যের বিচারে সেই সংখ্যা প্রায় ২৬ হাজার। নতুন করে তাঁদের নিয়োগের জন্য পদ্ধতি মেনে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৩১ মে-র মধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতেই হবে। ১৬ জুন থেকে চাকরির আবেদন করা যাবে। আগামী ১৪ জুলাই অনলাইনে চাকরির আবেদনের শেষ দিন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৪ হাজার ২০৩ টি পদে নিয়োগের কথা বলেছিল শীর্ষ আদালত। তবে আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য সরকার। মোট নিয়োগ করা হবে ৪৪ হাজার ২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি রয়েছে। কিন্তু ‘যোগ্য’ শিক্ষকদের বক্তব্য, তাঁরা একবার পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। চাকরি ফিরে পেতে আর কোনও পরীক্ষায় বসতে রাজি নন।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker