Friday, March 20, 2026
HomeScrollফের তাপমাত্রা কমল কলকাতায়! শীতের ‘দ্বিতীয় ইনিংস’-এর ইঙ্গিত?
Weather Update

ফের তাপমাত্রা কমল কলকাতায়! শীতের ‘দ্বিতীয় ইনিংস’-এর ইঙ্গিত?

আপাতত রাতের তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই

কলকাতা: কয়েকদিন আগেই মনে হয়েছিল, এ বছর বুঝি শীত (Winter) বিদায় নিল। মাঘের শুরুতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি ছিল। কিন্তু সরস্বতী পুজোর (Saraswati Puja 2026) পর থেকেই ছবিটা বদলাতে শুরু করেছে। ফের নামছে পারদ। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার আরও কমে শহরের তাপমাত্রা দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে, যা প্রায় স্বাভাবিকের কাছাকাছি। টানা নিম্নমুখী পারদে অনেকের মনেই প্রশ্ন—তবে কি রাজ্যে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে (Weather Update)?

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য এখনই ‘ফের শীত’ ঘোষণা করতে নারাজ। হাওয়া অফিসের মতে, আপাতত রাতের তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সকালের দিকে শীতের আমেজ এবং কুয়াশা বজায় থাকবে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। শনিবারও আকাশ থাকবে মূলত পরিষ্কার। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।

আরও পড়ুন: শুনানির সময়ে অশান্তি হলেই এফআইআর, নির্দেশ কমিশনের

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর। সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরও বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

একনজরে দেখুন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের দ্বিতীয় শীতলতম জায়গা হিসেবে উঠে এসেছে নদিয়ার কল্যাণী—সেখানে পারদ নেমেছে ৯.৫ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও তাপমাত্রা ১১–১২ ডিগ্রির ঘরে। সব মিলিয়ে বৃষ্টি না হলেও কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় ফের শীতের স্বাদ পেতে চলেছেন রাজ্যবাসী।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay