Saturday, July 4, 2026
HomeScrollচেন্নাই বিমানবন্দরে থালাপতি বিজয়কে ঘিরে হুড়োহুড়ি, পড়ে গেলেন অভিনেতা
Thalapathy Vijay

চেন্নাই বিমানবন্দরে থালাপতি বিজয়কে ঘিরে হুড়োহুড়ি, পড়ে গেলেন অভিনেতা

ভিড়ের চাপে কার্যত নাজেহাল দশায় পড়তে হয় অভিনেতাকে

ওয়েব ডেস্ক: তারকাদের দেখলেই অনুরাগীদের হুমড়ি খেয়ে পড়ার প্রবণতা যেন ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। নিধি, সমান্থা, হর্ষবর্ধনের পর এ বার চেন্নাই বিমানবন্দরে (Chenani Airport) হেনস্থার শিকার হলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় (Thalapati Vijay)। ভিড়ের চাপে কার্যত নাজেহাল দশায় পড়তে হয় অভিনেতাকে।

জানা গিয়েছে, মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে চেন্নাই ফিরছিলেন বিজয়। বিমানবন্দরে নামার পর থেকেই তাঁকে ঘিরে ধরে অনুরাগীদের ভিড়। চারপাশে থিকথিক করছে মানুষ। গাড়ি পর্যন্ত পৌঁছনোর পথ তৈরি করতেই কালঘাম ছুটে যায় অভিনেতার নিরাপত্তারক্ষীদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিজয়ের জামা ধরে টানাটানি শুরু হয়। গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন তিনি। তড়িঘড়ি গাড়িতে উঠে বিমানবন্দর ছাড়েন থালাপতি।

আরও পড়ুন: মরক্কোর তারকা ফুটবলারের সঙ্গে নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন ঘিরে রহস্য এখনো অমীমাংসিত

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা বিজয় সম্প্রতি নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। ফলে তাঁর জনপ্রিয়তা এখন শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নেই। কয়েক মাস আগেই তাঁর ডাকা জনসভায় তাঁকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনাও ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠে গেল।

উল্লেখযোগ্য ভাবে, গত এক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক তারকা হেনস্থার ঘটনা সামনে এসেছে। কখনও বিমানবন্দরে, কখনও জনসমক্ষে পুরুষ তারকার জামা-কাপড় ধরে টানাটানি থেকে শুরু করে মহিলা অভিনেত্রীদের পোশাক নিয়ে অশালীন আচরণের অভিযোগ উঠেছে বারবার। তারকাদের প্রতি অন্ধ অনুরাগ যে কোথায় গিয়ে থামবে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।

চেন্নাই বিমানবন্দরের ঘটনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, প্রশ্ন উঠছে—তারকাদের নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ যথেষ্ট? অনুরাগ আর উন্মাদনার সীমারেখা কোথায়, তা নতুন করে ভাবতে বাধ্য করছে এই ঘটনাই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet