Friday, July 3, 2026
HomeBig newsদুর্ঘটনায় জখম বাবা, দিল্লি ফিরলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
Chief Election Commissioner Gyanesh Kumar

দুর্ঘটনায় জখম বাবা, দিল্লি ফিরলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ওড়িশায় বিএলও’দের বৈঠক ছিল জ্ঞানেশ কুমারের, সেই কর্মসূচি বাতিল করা হয়েছে

ওবয়েবডেস্ক-  দুর্ঘটনায় জখম বাবা, ওড়িশার কর্মসূচি কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি (Delhi) ফিরলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) । ওড়িশায় (Odisha) বিএলও’দের (BLO Meeting) বৈঠক ছিল, সেটি বাতিল করা হয়েছে বলা জানা গেছে। কমিশনের (Election Commission0  দফতর সূত্রে খবর, ২৯ ডিসেম্বর ওড়িশায় এই বৈঠক ছিল ওড়িশায় বিএলওদের নিয়ে। রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করে নয়াদিল্লিতে ফিরে এসেছেন।

জ্ঞানেশ কুমারের ওড়িশায় তিনদিনের সফর ছিল তাঁর। জানা গেছে, তাঁর বাবার একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছে। সেই কারণেই এই কর্মসুচির রদবদল। হঠাৎ করে তার কর্মসূচি বাতিলের জন্য দুঃখ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

আরও পড়ুন-  SIR শুনানির মধ্যেই বাংলায় অমিত শাহ!

সেইসঙ্গে তিনি জানান, যে ওড়িশার শিল্প, স্থাপত্য, আতিথেয়তা এবং প্রাকৃতিক সৌন্দর্য তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে এবং জনগণকে আশ্বস্ত করেছেন যে তিনি অবশ্যই আবারও এই স্থানটি পরিদর্শন করবেন।শনিবার এখানে পৌঁছানোর বলেছিলেন যে তিনি ওড়িশায় ভগবান জগন্নাথের দর্শন করতে এবং আমাদের বুথ-স্তরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। বিএলওদের তিনি “আমাদের নির্বাচন প্রক্রিয়ার স্তম্ভ” হিসাবে বর্ণনা করেছেন।

কর্মসূচি অনুযায়ী আজ ভুবনেশ্বরে বিকেল ৩টে নাগাদ খুরদা ও কটক জেলার ৭০০ বিএলওদের সঙ্গে বৈঠক ছিল নির্বাচন কমিশনের। সেটি আপাতত বাতিল করা হয়েছে।

সফরের দ্বিতীয় দিনে, রবিবার জ্ঞানেশ কুমার তার স্ত্রীকে নিয়ে পুরী জেলার রঘুরাজপুরের ঐতিহ্যবাহী কারুশিল্প গ্রাম পরিদর্শন করেন। ওড়িশার মুখ্য নির্বাচনী কর্মকর্তা আর এস গোপালন এবং পুরীর জেলা কালেক্টর দিব্যা জ্যোতি পারিদা গ্রামে উপস্থিত ছিলেন। কমিশনার জ্ঞানেশ কুমার, শান্তি প্যাগোডা থেকে ভুবনেশ্বর শহর এবং দয়া নদীর মনোরম দৃশ্যকে “অত্যন্ত সুন্দর” বলে বর্ণনা করেছেন। তিনি মন্তব্য করেন, যে ভারত শান্তি ও সম্প্রীতির জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং ধৌলি শান্তি প্যাগোডা থেকে শান্তির বার্তা আরও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet