Wednesday, March 4, 2026
HomeScrollভোটার তালিকায় ‘Duplicate’ নাম, সংশোধন নিয়ে কমিশনকে নির্দেশ দিল্লি হাইকোর্টের

ভোটার তালিকায় ‘Duplicate’ নাম, সংশোধন নিয়ে কমিশনকে নির্দেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: ভোটার তালিকায় (Voter List) নাম সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) কড়া নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। ভোটার তালিকায় একই নাম একাধিকবার (duplicate) থাকলে কারিগরি ব্যবস্থার (technological tools) সাহায্যে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে, কমিশনকে এমনটাই জানিয়ে দিয়েছে আদালত।

দেশের রাজধানীতে ভোটার তালিকায় যাদের নাম একাধিকবার রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়।

দেখুন অন্য খবর: ভারতীয় নৌসেনা কতটা শক্তিশালী হল? কী বললেন মোদি

দিল্লির নির্বাচন কমিশন এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মামলাকারী রাষ্ট্রবাদী আদর্শ মহাসঙ্ঘের।

ফটো সিমিলার এনট্রিজ এবং ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ ব্যবস্থা দ্বারা ব্যবস্থা নিলে এমন একাধিকবার নাম থাকা ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া সম্ভব বলে মামলাকারীর দাবি।

২০২৩ সালের ১১ আগস্ট দেশের নির্বাচন কমিশন সব রাজ্যকে এই ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল বলে অভিযোগ।

দিল্লি নির্বাচন কমিশন আদালতকে জানায়, ভোটার তালিকা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার স্বার্থে, কারিগরি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের টেকনোলজিক্যাল টুলস দ্বারা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া সম্ভব হলে সেই মতো পদক্ষেপ করার অভিমত দিয়ে মামলার নিষ্পত্তি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80