Monday, March 16, 2026
HomeScrollকলকাতার রাস্তার উপর নাইট পার্কিং নিয়ে নিয়ম আনছে পুরসভা
Firhad Hakim

কলকাতার রাস্তার উপর নাইট পার্কিং নিয়ে নিয়ম আনছে পুরসভা

কলকাতাকে জঞ্জাল মুক্ত করতে মানুষকে গানের মাধ্যমে সচেতন পুরসভার

কলকাতা: শহর কলকাতা রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবার আরও কঠোর হতে চলেছে নিয়ম আনতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতার যত্রতত্র রাস্তার উপর নাইট পার্কিংয়ে অনেক গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। যেগুলি পরের দিন সকাল দুপুর বা সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। অনেক গাড়ি আছে যেগুলি দিনের পর দিন মাসের পর মাস রাস্তার পাশে অথবা ফুটপাত ধরে দাঁড় করিয়ে রাখা হয়। কলকাতা পুলিশের থানা সংলগ্ন অনেক এলাকায় বিভিন্ন ধরনের অভিযুক্ত গাড়ির সারি বছরের পর বছর রাস্তা জুড়ে পড়ে থাকে। এগুলি শুধুমাত্র যে রাস্তা এনক্রোজ করে দাঁড়িয়ে থাকে তা নয় , কলকাতা পুরসভার পক্ষ থেকে এই গাড়িগুলির দাঁড়িয়ে থাকার কারণে শহর কলকাতায় সকালবেলায় ঝাঁট দেওয়া বা পরিষ্কার করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেই কারণেই এবার কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বছরের পর বছর থানার গাড়ি পড়ে থাকার বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার পুরো কমিশনারকে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। সকাল সাতটা থেকে নটা পর্যন্ত রাস্তার সমস্ত পার্কিং প্লেস থেকে গাড়ি সরিয়ে রাখতে হবে। কারণ ওই সময়টায় কলকাতা পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মীরা রাস্তা ঝাড় দেওয়া ও সাফাইয়ের কাজ করবেন। শহর কলকাতাকে জঞ্জাল মুক্ত করতে এবার সাধারণ মানুষকে গানের মাধ্যমে সচেতন করে তোলার উদ্যোগ কলকাতা পুরসভার।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ও নিরাপত্তা রক্ষী মোতায়েন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ

প্রতিদিনের বর্জ্য নির্দিষ্ট বিনে নির্দিষ্ট সময়ে ফেলার লক্ষ্যে এবার কলকাতা পুরসভার প্রতিটি ব্যাটারি অপারেটেড বর্জ্য সংগ্রহের গাড়িতে সচেতন মূলক গান বাজিয়ে এলাকায় এলাকায় মানুষের কাছ থেকে বজ্র কালেকশন করা হবে। সেই লক্ষ্যে একটি গানের ও শুভ সূচনা করলেন এদিন কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি কঠিন বজ্র সেগ্রিকেশনের মাধ্যমে ই ওয়েস্ট, প্লাস্টিক, নানা ধরনের মেটাল দ্রব্য, এবং পচনশীল দ্রব্য কে আলাদা করে আলাদাভাবে রিসাইক্লিং করার লক্ষ্যে ইতিমধ্যেই রিসাইক্লিং প্লান্ট গঠন করা হয়েছে। জানালেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে এই ধরনের বর্জ্য কালেকশন করে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88