Thursday, March 5, 2026
Homeহুমায়ুন কবিরকে চরমপত্র দিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

হুমায়ুন কবিরকে চরমপত্র দিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

ওয়েব ডেস্ক: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে (Humayun Kabir) ফের কড়া বার্তা দিল তৃণমূলের (Trinamool Congress) শৃঙ্খলারক্ষা কমিটি । বারবার দলকে বিব্রত করছেন তিনি, এমনই অভিযোগ তাঁর বিরুদ্ধে। শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে (Humayun Kabir) নিজের ঘরে ডেকে পাঠাল শোভন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে লেখা আছে, ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং’।

এই প্রথম নয়। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। বারবার তৃণমূলের তরফে সর্তকও করা হয়েছে হুমায়ুনকে (Humayun Kabir) । তবে তিনি থামেন না। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সঙ্গে ধর্ম সংক্রান্ত বাগযুদ্ধে জড়িয়ে গত মার্চে দলের শৃঙ্খলারক্ষা কমিটির শোকজের মুখে পড়েছিলেন ভরতপুরের বিধায়ক (Humayun Kabir) । তাতেও যেন কোনও হুঁশ নেই তাঁর। ফের শুক্রবার বিধানসভায় (assembly) শোভন চট্টোপাধ্যায় (Sovondeb Chattopadhya) হুমায়ুন কবিরকে ডেকে চিঠি দেন। সেখানে শেষবারের মত সতর্কতার কথা লেখা রয়েছে।

আরও পড়ুন: পদপিষ্টের ঘটনা এড়াতে দিঘায় দীর্ঘ রথের রশি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হুমায়ুন কবীরের বিরুদ্ধে মূলত অভিযোগ, গত কয়েকদিন ধরে তিনি সংবাদ মাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে। দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই দলের শৃঙ্খলারক্ষা কমিটির বড় পদক্ষেপ। দলের তরফে জানা গিয়েছে, এরপর না শুনলে বিধায়কে পদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হতে পারে। জানা গিয়েছে, হুমায়ুনকে দেওয়া ওই চিঠিতে সই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় , অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য্য।

দেখুন ভিডিও

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80