Saturday, March 14, 2026
HomeScrollরাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন, শেষ মূহুর্তের প্রস্তুতি তুঙ্গে
Vice President

রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন, শেষ মূহুর্তের প্রস্তুতি তুঙ্গে

সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সদস্যরা

ওয়েব ডেস্ক:  ৯ সেপ্টেম্বর (9 September) উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election) । এনডিএ জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন, ইন্ডিয়া জোটের বি সুদর্শন রেড্ডি। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। রবিবার ইন্ডিয়া ব্লকের (India Bloc)  তরফে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের আবহে একটি মক পোলের আয়োজন করা হয়েছে। বিরোধী সাংসদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানানো হবে। থাকবেন ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge) ।

মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর সংসদের বসুধা ভবনের রুম নং ১০১ এ ভোট দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। সদস্যরা সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন। ফল সেদিনই জানা যাবে। রাজ্যসভা সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সংসদ ভবনে ভোটগ্রহণের ব্যবস্থা করছেন ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং রাজ্যসভার মহাসচিব পি সি মোদি।”

আরও পড়ুন: আমেরিকার উপর ৭৫ শতাংশ শুল্ক চাপান, মোদিকে চ্যালেঞ্জ কেজরির

প্রসঙ্গত, জগদীপ ধনখড়ের ইস্তফা দেওয়ার পরেই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোর শুরু করে বিজেপি। সেই মত আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এনডিএ মনোনীত প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ এবং যৌথ বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। এবার উভয় প্রার্থীই দক্ষিণ ভারতের। রাধাকৃষ্ণণ তামিলনাড়ু থেকে এবং রেড্ডি তেলেঙ্গানা থেকে।

দেখুন খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked