Wednesday, February 4, 2026
HomeBig newsরাজ্যজুড়ে বজায় শীতের আমেজ! দাপট কুয়াশারও
Weather Update

রাজ্যজুড়ে বজায় শীতের আমেজ! দাপট কুয়াশারও

সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে

ওয়েব ডেস্ক : যাওয়ার সময় হয়ে গিয়েছে। তবে বিদায়লগ্নে শেষ ছোঁয়া দিয়ে চলেছে শীত (Winter)। রাজ্যজুড়ে তাপমাত্রা বেশি নামেনি। কিন্তু ভোর ও রাতের দিকে ভালোই ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে দিনের বেলায় উধাও হচ্ছে ঠান্ডা। অনুভূত হচ্ছে গরম। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Office)।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গে কল্যাণী ও সিউড়িতে তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। উত্তরবঙ্গের কোচবিহারে তাপমাত্রা (Tempreture) নেমেছিল ১২ ডিগ্রিতে। কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রিতে। মঙ্গলবারের পর বুধবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আরও খবর : মাধ্যমিক পরীক্ষা, অফিসার ইনচার্জকে বেধড়ক মার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী সহ শিক্ষকদের

হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী এক সপ্তাহ আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। রাতের ও সকালের তাপমাত্রা একই থাকবে। তার পরেই পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত। আগামী কিছুদিন বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দুই বঙ্গে বজায় থাকবে কুয়াশা। জানা যাচ্ছে, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় আজ ও আগামীকাল দাপট দেখাতে পারে কুয়াশা (Fog)।

মূলত, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যার কারণে বেশ কিছু সময় ধরে বাড়ছিল তাপমাত্রা। কিন্তু, বেশ কিছু ধরে তাপমাত্রা আবার খানিকটা কমছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত কনকনে ঠান্ডার কোনও আশঙ্কা নেই। তবে চলতি সপ্তাহে শীতের আমেজ ভালোই পাওয়া যাবে। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দাপট দেখাতে শুরু করবে গরম।

দেখুন অন্য খবর :

Read More

Latest News