Sunday, June 28, 2026
HomeBig newsকালো গাউন পরে শীর্ষ আদালতে মমতা! সমাজমাধ্যমে ঝড় TMC-র
Mamata Banerjee

কালো গাউন পরে শীর্ষ আদালতে মমতা! সমাজমাধ্যমে ঝড় TMC-র

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টের তরফে গেট পাস ইস্যু করা হয়েছে!

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এই মামলা গিয়েছে পৌঁছেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ঘিরে রাজনৈতিক মহলে চরম কৌতূহল। কারণ এই মামলার শুনানির সময় শীর্ষ আদালতে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো গাউন পরা ছবি প্রকাশ করে তুমুল ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে গেট পাস ইস্যু করা হয়েছে। পাশাপাশি, জেড প্লাস নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদনও মিলেছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়ায় একটি ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা। ছবিতে দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে উঠছেন এক মহিলা, পরনে সাদা শাড়ি-নীল পাড়। তার উপরে রয়েছে আইনজীবীর কালো গাউন। ছবির সঙ্গে লেখা, “বিজেপির আছে মিথ্যা মামলার জাল, দনগণের উকিল হয়ে দিদিই সামলাচ্ছেন বাংলার হাল” সেখানে আরও লেখা রয়েছে শীর্ষ আদালতে এসআইআর-এর বিরুদ্ধে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও খবর : প্রায় একশো বিধানসভার SIR শুনানি সম্পূর্ণ, জানাল নির্বাচন কমিশন

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলাটি এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে ২১ নম্বরে। একই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা পিটিশন রয়েছে ৩৭ নম্বরে। কবি জয় গোস্বামীর মামলাটিও রয়েছে তালিকায়, তার অবস্থান ৩৬ নম্বর।

তবে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কি আদৌ আইনজীবীর ভূমিকায় সওয়াল করতে পারবেন? কারণ, সুপ্রিম কোর্টে মামলা লড়তে হলে বার কাউন্সিলের সদস্য হওয়া এবং হাই কোর্টে অন্তত তিন বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই কারণে সরাসরি সওয়ালে নামা নিয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে।

অন্যদিকে, যদিও আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অতীত একেবারে অজানা নয়। যোগেশচন্দ্র ল কলেজ থেকে আইন পাশ করার পর আশির দশকে স্বল্প সময়ের জন্য আদালতে প্র্যাকটিস করেছিলেন তিনি। কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে নিম্ন আদালতে সওয়াল করতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সে সময় কেটে গিয়েছে অনেক বছর আগে। আজ সুপ্রিম কোর্টে কোন ভূমিকায় দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রীকে? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO