Wednesday, March 4, 2026
HomeScrollবিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন-২০২৫, আসছেন ভুটানের রাজা ওয়াংচুক সহ হেমন্ত সোরেন

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন-২০২৫, আসছেন ভুটানের রাজা ওয়াংচুক সহ হেমন্ত সোরেন

কলকাতা: আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি কলকাতায় (Kolkata) অনুষ্ঠিত হতে চলেছে অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) ২০২৫। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit-2025) যোগ দিতে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেয়ে ওয়াংচুক (King Jigme Khesar Namgye Wangchuck of Bhutan) ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand Chief Minister Hemant Soren) 

রাজ্যের বিধানসভা নির্বাচনের এক বছর আগে এই সম্মেলন। কাজেই এই বছরের বিজিবিএস পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ২২টি দেশের প্রতিনিধিদের এই বছরের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সন্মেলনে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: পণ চাওয়ায় তিন লক্ষ টাকা জরিমানা বরকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি পর্যালোচনা করতে একটি বৈঠক ও করেছেন এবং মুখ্য সচিবও ফলো-আপ মিটিংয়ে অংশ নিয়েছিলেন।

রাজ্য প্রশাসনের আধিকদের সূত্রে খবর, এই বছর কোনও নির্দিষ্ট অঞ্চলকে থিম হিসাবে বেছে নেওয়া হচ্ছে না, বরং শিল্প এবং বাণিজ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করা হচ্ছে। WBIDCর  এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, এই সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ নীতিও ঘোষণা করা হতে পারে। তিনি আরও জানিয়েছেন, এবার বিনিয়োগকারীদের জন্য বড় চমক অপেক্ষা করছে।

সূত্রের খবর, শুধু দেশের বড় শিল্পপতিরাই নয়, বিদেশের অনেক বড় শিল্পপতিরাও এবার বিজিবিএসে যোগ দেবেন এবং এখানে শিল্প স্থাপনের পরিকল্পনা ঘোষণা করবেন।

সূত্রের খবর, এশিয়া মহাদেশের পাশাপাশি ইউরোপের অনেক বড় কোম্পানি বিজিবিএসে অংশ নেবে, যার প্রস্তুতি চলছে এখন জোরকদমে।

বিজিবিএসের একদিন আগে ৪ ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভার  বৈঠকে  শেষ পর্যায়ের প্রস্তূতি নিয়ে ও  প্রস্তাবিত চুক্তির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলেই সূত্র খবর।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos