Saturday, March 21, 2026
HomeScrollআকাশ দীপের পরিবর্তে কে? KKR-এর নজরে ৩ 'ভয়ঙ্কর' পেসার
Kolkata Knight Riders

আকাশ দীপের পরিবর্তে কে? KKR-এর নজরে ৩ ‘ভয়ঙ্কর’ পেসার

চোটের কোপে ছিটকে যাচ্ছেন KKR-এর একের পর এক তারকা! বড় চিন্তায় দল, এবার কী হবে?

কলকাতা: নিলামে এক পরিকল্পনা করে দল তৈরি করা হলেও আইপিএল (IPL 2026) শুরুর আগে সেসবে আমূল বদল আনতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বিশেষ করে দলের পেস বোলিং ইউনিট নিয়ে একের পর এক ধাক্কা খেয়েছে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। কূটনৈতিক কারণে বাদ দিতে হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ঘিরেও বাড়ছে অনিশ্চয়তা। এদিকে দেশিয় পেসারদের কথা বললে হর্ষিত রানার পর আকাশ দীপও (Akash Deep) চোট পেয়ে ছিটকে গিয়েছে গোটা মরশুম থেকেই।

মুস্তাফিজুরের জায়গায় জিম্বাবোয়ের দীর্ঘকায় পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে আনা হলেও পাথিরানা না খেলতে পারলে তাঁর বিকল্প এখনও খুঁজতে পারেনি নাইট টিম ম্যানেজমেন্ট। তার উপর হর্ষিতের বাদ পড়া এবং সর্বোপরি আকাশ দীপের ছিটকে যাওয়ায় এখন আরও একাধিক বিকল্প খুঁজতে হবে অভিষেক নায়ারদের। এখন প্রশ্ন হচ্ছে আকাশ দীপের পরিবর্তে কাকে দলে নেবে নাইটরা? অনেকের মতেই শাহরুখের ফ্র্যাঞ্চাইজির নজরে রয়েছেন ৩ দেশিয় ফাস্ট বোলার। তাঁদের নাম দেখে নিন একনজরে।

আরও পড়ুন: নাইট শিবিরে ২৫ কোটির ভয়ঙ্কর অলরাউন্ডার! IPL শুরুর আগে শক্তি বাড়ল KKR-এর

  • সিমরজিৎ সিং: ইতিমধ্যেই কেকেআর-এর হয়ে অনুশীলন করছেন সিমরজিৎ সিং (Simarjeet Singh)। আগে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ দিল্লি প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন সিমরজিৎ। এদিকে কেকেআর-এর সঙ্গে আগে থেকেই যুক্ত থাকায় আকাশ দীপের পরিবর্তে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ জোরালো।
  • আকাশ মাধওয়াল: আগে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে খেলা পেসার আকাশ মাধওয়ালকেও (Akash Madhwal) এবার কেকেআর-এর অনুশীলনে দেখা গিয়েছে। অভিজ্ঞ এই বোলার ইতিমধ্যেই ১৭টি আইপিএল ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন। টি-২০ ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা কেকেআর-এর জন্য বড় সম্পদ হতে পারে।
  • আরএস অম্বরিশ: ১৮ বছর বয়সী অলরাউন্ডার আরএস অম্বরিশ (RS Ambrish) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১১ উইকেট নিয়ে নজর কেড়েছেন। শুধু বল নয়, কেকেআরের আন্তঃদলীয় ম্যাচে ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। নতুন বল এবং মাঝের ওভারে বল করার পাশাপাশি নিচের দিকে ব্যাটিং করার সক্ষমতা- এই বহুমুখী দক্ষতাই কেকেআর-এ সুযোগ পাওয়ার দৌড়ে তাঁকে এগিয়ে রাখছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/