HomeScrollকামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?
India vs Afganistan 2027

কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?

১৫ বছর বয়সেই ভারতীয় দলে বৈভব সূর্যবংশী, ফিরলেন সঞ্জু স্যামসন। অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা।

ওয়েব ডেস্ক : আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতের মাটিতে আয়োজিত হলেও সিরিজটি আফগানিস্তানের ‘হোম সিরিজ’ হিসেবে খেলা হবে। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তিলক বর্মাকে।

দলে সবচেয়ে বড় চমক সঞ্জু স্যামসনের (Sanju Samson) প্রত্যাবর্তন। জিম্বাবোয়ে সিরিজে তাঁকে দলে রাখা হয়নি। ফলে তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ফের সুযোগ পেলেন সঞ্জু।

আরও খবর : অবসরের পরই মেসিভক্তদের জন্য সুখবর, ফের কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি!

আফগানিস্তান সিরিজে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশীও (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় টি-২০ দলে সুযোগ পেলেন তিনি। এখনও পর্যন্ত ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ১৯৩ রান।

ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে তাঁকে দেখা যেতে পারে। দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ ও হর্ষিত রানাও। তবে তাঁদের মাঠে নামার জন্য ফিটনেস ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক। ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডির ক্ষেত্রেও একই শর্ত রয়েছে। চোটের কারণে এবারও দলে নেই হার্দিক পাণ্ডিয়া।

ভারতের ১৫ সদস্যের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।

[youtube-feed feed=1]
Read More

Latest News