HomeBig newsপুজোর আগে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari

পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এমনকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধাও পাবেন

ওয়েব ডেস্ক : সাংবাদিকদের (Journalists) জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবসরপ্রাপ্ত সব সাংবাদিক পেনশন বাড়ানোর কথা জানালেন তিনি। ২৫০০ থেকে তা ৫০০০ হাজার করা হল। এদিকে যারা এখন কর্মরত তাঁরা পুজোর আগে পাবেন বোনাসও। এমনকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধাও পাবেন।

এতদিন নির্দিষ্ট শর্তসাপেক্ষে অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই পেনশন (Pension) প্রকল্পের আওতায় ছিলেন। নতুন ঘোষণায় সেই পরিধি আরও বাড়ানো হল। ফলে অ্যাক্রিডিটেশন কার্ড না থাকা অবসরপ্রাপ্ত সাংবাদিকরাও নির্দিষ্ট নিয়ম মেনে পেনশনের জন্য আবেদন করতে পারবেন। শুধু অবসরপ্রাপ্তদের জন্যই নয়, কর্মরত সাংবাদিকদের জন্যও পুজোর আগে আর্থিক সুবিধার ঘোষণা করা হয়েছে। এতদিন অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকদের পুজোর আগে যে বোনাস (Bonus) দেওয়া হত, এবার তা বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। এই সুবিধার ক্ষেত্রেও অ্যাক্রিডিটেশন কার্ডের বাধ্যবাধকতা থাকছে না।

আরও খবর : ১ সেপ্টেম্বর থেকে বদল একাধিক নিয়ম, নোংরা ফেললেই জরিমানা! পার্কিংয়েও কড়া পদক্ষেপ

অর্থাৎ রাজ্যের যে সাংবাদিকরা এই সুবিধার জন্য আবেদন করবেন, তাঁদের পুজোর বোনাস দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আনার ঘোষণাও করেছেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারের সমালোচনা করা এবং গঠনমূলক আলোচনা করা সংবাদমাধ্যমের অধিকার। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি এমন কোনও ভাষা ব্যবহার না করার কথাও বলেন তিনি, যাতে কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে।

[youtube-feed feed=1]
Read More

Latest News