HomeScroll১ সেপ্টেম্বর থেকে বদল একাধিক নিয়ম, নোংরা ফেললেই জরিমানা! পার্কিংয়েও কড়া পদক্ষেপ
New Rules

১ সেপ্টেম্বর থেকে বদল একাধিক নিয়ম, নোংরা ফেললেই জরিমানা! পার্কিংয়েও কড়া পদক্ষেপ

থুতু ফেলা থেকে বেআইনি পার্কিং, প্লাস্টিক ব্যবহার থেকে রাস্তার উপর নির্মাণসামগ্রী রাখা—নজরদারি বাড়াচ্ছে প্রশাসন

ওয়েব ডেস্ক : নতুন মাসের শুরুতেই পশ্চিমবঙ্গে (West bengal) নাগরিক পরিষেবা ও শহরের নিয়মকানুনে একাধিক পরিবর্তন কার্যকর হল। পরিচ্ছন্নতা বজায় রাখা, রাস্তায় শৃঙ্খলা ফেরানো এবং বেআইনি পার্কিং নিয়ন্ত্রণে এবার আরও কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। ১ সেপ্টেম্বর থেকেই বেশ কিছু ক্ষেত্রে জরিমানার (Fine) নিয়ম কার্যকর হয়েছে।

প্রকাশ্যে থুতু বা পানের পিক ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে। খোলা জায়গায় প্রস্রাব বা মলমূত্র ত্যাগ করলে জরিমানা ২০০ টাকা। একইসঙ্গে নিষিদ্ধ সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার এবং যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মভাঙলে জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও খবর : জন্মাষ্টমীতে কলকাতা মেট্রোয় বদল, কমছে ট্রেনের সংখ্যা!

শুধু রাস্তাঘাট নোংরা করা নয়, দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখার ক্ষেত্রেও কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। বাড়ি তৈরির ইট, বালি, রড বা পাথরের মতো নির্মাণসামগ্রী রাস্তার উপর ফেলে রাখলেও জরিমানা হতে পারে। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দিতে বাজারে কটন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

পার্কিং নিয়েও বদল আসছে। শহরের বিভিন্ন এলাকায় পার্কিং জোন এবং নো-পার্কিং জোন চিহ্নিত করার কাজ চলছে। ফুটপাতের উপর মোটরবাইক বা অন্য যানবাহন রাখা এবং নির্দিষ্ট জায়গার বাইরে গাড়ি পার্ক করলে জরিমানার মুখে পড়তে হতে পারে। রাতের বেলায় রাস্তার পাশে গাড়ি রাখার জন্য ‘নাইট পার্কিং ফি’ চালুর ব্যবস্থাও করা হচ্ছে।এই নতুন ব্যবস্থাগুলি বাস্তবায়নের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরনিগমের আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের কর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, শহরের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাগরিক পরিষেবাকে আরও সুশৃঙ্খল করা।

পার্কিং ব্যবস্থাকে আরও সহজ করতে বিশেষ একটি অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। ওই অ্যাপের মাধ্যমে চালকরা শহরের কোথায় পার্কিংয়ের জায়গা খালি রয়েছে, তা জানতে পারবেন। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী পার্কিং স্লট ব্যবহারের ব্যবস্থাও যুক্ত হতে পারে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাতে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News