Wednesday, June 24, 2026
HomeScrollপ্রয়াত সতীর্থ! শোকস্তব্ধ বিরাট-যুবরাজরা
Amanpreet Singh Gill Passed away

প্রয়াত সতীর্থ! শোকস্তব্ধ বিরাট-যুবরাজরা

সতীর্থের প্রয়াণে কী লিখলেন বিরাট?

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। প্রাক্তন ভারত অনূর্ধ্ব-১৯ ও পঞ্জাবের মিডিয়াম পেসার অমনপ্রীত সিং গিল (Amanpreet Singh Gill) বুধবার চণ্ডীগড়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

অমনপ্রীত ছিলেন বিরাট কোহলি-র (Virat Kohli) অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ। ২০০৭ সালে ভারতের হয়ে পাঁচটি যুব একদিনের ম্যাচ এবং একটি যুব টেস্ট খেলেছিলেন তিনি। সেই সময় তাঁর প্রতিভা নজর কেড়েছিল ক্রিকেটমহলের। যদিও পরে কোহলির নেতৃত্বাধীন ২০০৮ সালের বিশ্বজয়ী ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাননি। এক্স হ্যান্ডেলে বিরাট লেখেন, ‘অমনপ্রীত গিলের প্রয়াণের খবর পেয়ে আমি হতবাক, দুঃখিত। তার পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রার্থনা করি। অমনপ্রীত শান্তিতে বিশ্রাম নাও। ওম শান্তি।’

আরও খবর : ব্যাটারদের স্বর্গ, বোলারদের দুঃস্বপ্ন! IPL-এর পিচ নিয়ে উঠছে বড় প্রশ্ন

ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন অমনপ্রীত। সেখানে তাঁর ঝুলিতে ছিল ১১টি উইকেট। দীর্ঘ ফরম্যাটে তিনি প্রাক্তন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিশারা পারেরা-র উইকেটও নিয়েছিলেন। এছাড়াও আইপিএল-এর প্রথম মরশুমে পাঞ্জাব কিংস-এর (Punjab Kings) অংশ ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের পর পঞ্জাব ক্রিকেটের প্রশাসনিক দায়িত্বেও যুক্ত ছিলেন অমনপ্রীত। তিনি পঞ্জাবের সিনিয়র সিলেকশন কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। অমনপ্রীতের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাশোসিয়েশন (Punjab Cricket Association)। সংস্থার তরফে জানানো হয়েছে, “অমনপ্রীত সিং গিলের অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই কঠিন সময়ে শক্তি দিন।”

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)-ও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লেখেন, “কেরিয়ারের শুরুর দিনগুলোতে ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। শান্ত, পরিশ্রমী এবং ক্রিকেটপ্রেমী একজন মানুষ ছিল অমনপ্রীত। তাঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা রইল। ওঁ শান্তি।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO