HomeScrollহগ মার্কেটে বুলডোজার তাণ্ডব, ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
Calcutta High Court

হগ মার্কেটে বুলডোজার তাণ্ডব, ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

পুলিশ আধিকারিকদের সামনেই হগ মার্কেটে ভাঙচুর, দাবি মামলাকারীর

কলকাতা: হগ মার্কেট (Hog Market Incident) ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আগামীকাল এই মামলার শুনানির সম্ভবনা।ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের অন্যত্র যে সব জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন মামলাকারী। যে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ নিতে হবে।এছাড়াও রাজ্যের অন্যত্র যেখানে যেখানে এই ভাঙচুরের ঘটনা চলছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন।

পুলিশের সামনেই হগ মার্কেটে বুলডোজার নিয়ে দোকান ভাঙচুড় করে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।হগ মার্কেটে ভাঙচুর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে মনীষীদের মূর্তি ভাঙার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা।কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলাটি দায়ের করা হয়েছে। মামলাকারীর আবেদন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ভাবে সাধারণ মানুষের দোকানপাট এবং মূর্তি ভাঙার ঘটনা ঘটছে, তাতে অবিলম্বে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিক আদালত।মামলাকারীর আবেদন তদন্ত যাতে আদালতের নজরদারিতে হয়।আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ৮ মে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বাংলা-সহ ৫ রাজ্য থেকে তুলে নেওয়া হল নির্বাচনী বিধি

১৫ বছর পর রাজ্যে ফের পালাবদল ঘটেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর এই আবহে নির্বাচনের গণনার দিনই গভীর রাতে নিউ মার্কেট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপির ঝান্ডা হাতে একদল যুবক হগ মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেয়। তৃণমূলের পার্টি অফিসও ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে জনমানসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, পুলিশ আধিকারিকদের সামনেই হগ মার্কেটে বুলডোজার নিয়ে তাণ্ডব চলে। এই সকল পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী।যদিও হগ মার্কেটের এই ঘটনায় পদক্ষেপ করেছে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়ে দিয়েছেন, জেসিবি নিয়ে কোনও মিছিল করা যাবে না। এমনকী যারা এই সমস্ত জেসিবি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News