ওয়েব ডেস্ক : ফের কর্মী ছাঁটাইয়ের (laying off) পথে হাঁটল বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজন (AMAZON)। জানা যাচ্ছে, এবার সংস্থার রোবোটিক্স বিভাগে কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আবার অনিশ্চিয়তার মুখে পড়লেন কর্মীরা (Workers)। জানা গিয়েছে, ওই কর্মীরা সংস্থার রোবোটিক্স বিভাগ (Robotics Department) মূলত স্বয়ংক্রিয় রোবট এবং অটোমেশন প্রযুক্তি নিয়ে কাজ করে।
সূত্রের খবর, সংগঠনের কাঠামোগত পরিবর্তন এবং ব্যয় সংকোচনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত শতাধিক কর্মী এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবেন। এ নিয়ে রোবোটিক্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্কট ড্রেসার (Scott Dresser) কর্মীদের উদ্দেশে এক বার্তায় জানান, সংস্থার কাজ আরও কার্যকর এবং দ্রুতগতির করার লক্ষ্যেই এই পুনর্গঠন করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্ত কঠিন, তবুও ভবিষ্যতের পরিকল্পনার জন্য তা প্রয়োজনীয় বলে তিনি উল্লেখ করেন।
আরও খবর : বৃহস্পতিবার জোড়া ব্যালটে নতুন সরকার বাছবে নেপাল
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতে বড় বড় সংস্থাগুলি খরচ কমানো ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন (Amazon)। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর আরও জোর দিতেই সংস্থার এই পদক্ষেপ।
এদিকে, চলতি বছর বিশ্বজুড়ে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল এই ই-কমার্স সংস্থা। তার আগে ২০২৫ সালে ১৪ হাজার কর্মীকে ছেঁটে ফেলা হয়েছিল। যার ফলে কর্মীদের উপর প্রভাব পড়েছিল। আবার বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল।
দেখুন অন্য খবর :






