Thursday, June 18, 2026
HomeScrollরাসেলকে ছাড়ল না KKR! অবসর নিতেই দেওয়া হল নতুন পদ
Andre Russell

রাসেলকে ছাড়ল না KKR! অবসর নিতেই দেওয়া হল নতুন পদ

‘কলকাতা, আমি ফিরছি…,’ অবসরের পরেই বিরাট ঘোষণা নাইট তারকার

ওয়েব ডেস্ক: ২০১৪ থেকে ২০২৫- দীর্ঘ এগারো বছরে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এক আবেগ হয়ে উঠেছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। দিল্লির হয়ে আইপিএল (IPL) কেরিয়ার শুরু করলেও এই ক্যারিবিয়ান তারকাকে পরিচয় গড়ে দেয় কিং খানের ফ্র্যাঞ্চাইজি। তাই কয়েকদিন আগে কেকেআর-এর (KKR) রিটেনশন তালিকায় রাসেলের নাম না থাকায় অবাক হয়েছিলেন অনেকেই। কেউ কেউ ভেবেছিলেন আসন্ন মিনি নিলামে দ্রে রাসকে দলে নেওয়ার জন্য টাকার বন্যা বইবে। আবার অনেকের দাবি ছিল, দাম কমিয়ে নিলাম থেকে ফের রাসলকে ঘরে ফেরাবে নাইট শিবির।

কিন্তু সব জল্পনায় জল ঢেলে রবিবার সকালে নিজেই আইপিএল থেকে অবসরের ঘোষণা করলেন আন্দ্রে। এতে নাইট সমর্থকদের মন খারাপ হয়েছে। তবে আনন্দের খবর এটাই যে, ব্যাট হাতে সরাসরি না থাকলেও এক অন্য ভূমিকায় নাইট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ছেন রাসেল। সে কথাও তিনি নিজেই জানিয়েছেন। তাহলে কি এবার কোচ বা মেন্টরের ভূমিকায় দেখা যাবে রাসেলকে? তাহলে শিবিরে ডোয়েন ব্র্যাভো বা অভিষেক নায়ারের কী হবে?

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ছক্কা হাঁকালেই আফ্রিদির রেকর্ড ভাঙবেন রোহিত

গত মরসুমে মেন্টর হিসেবে নাইট শিবিরে যোগ দেন ব্র্যাভো। আর কয়েকমাস আগেই দলের প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম ঘোষণা করা হয়েছে। আর কেকেআর-এর এই কোচিং স্টাফের সঙ্গে এবার জুড়তে চলেছে রাসেলের নাম। তবে এক নয়া পদ তৈরি করা হয়েছে তাঁর জন্য। জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের ‘পাওয়ার কোচ’-এর (KKR Power Coach) ভূমিকায় এবার দেখা যাবে দ্রে রাসকে।

আসলে নাইট শিবিরে ‘পাওয়ার’ শব্দটা রাসেলের সঙ্গেই সবথেকে মানানসই হয়। কারণ ২০১৪ থেকে ২০২৪ মরসুম পর্যন্ত তিনি কেকেআর-এর হয়ে ২২৩টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ১৬ বার তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ এবং ২০১৯ সালে ‘প্লেয়ার অফ দ্য সিজন’ খেতাব জয় করেছেন। তাই নাইট শিবিরে আবারও ফিরছেন রাসেল। সেকথা জানিয়ে দ্রে রাস লিখেছেন, ‘কলকাতা, আমি আবার ফিরছি। করব। লড়ব, জিতব’।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto