HomeScrollব্যাটারদের স্বর্গ, বোলারদের দুঃস্বপ্ন! IPL-এর পিচ নিয়ে উঠছে বড় প্রশ্ন
IPL 2026

ব্যাটারদের স্বর্গ, বোলারদের দুঃস্বপ্ন! IPL-এর পিচ নিয়ে উঠছে বড় প্রশ্ন

পরিসংখ্যানও কিন্তু সেই ছবিই তুলে ধরছে

ওয়েব ডেস্ক : আইপিএল (IPL) মানেই ছক্কার বন্যা, রান পাহাড় আর শেষ ওভারের উত্তেজনা। কিন্তু এবারের মরশুমে সেই চেনা ছবিই যেন আরও চরম আকার নিয়েছে। প্রায় প্রতি ম্যাচেই ২০০-র বেশি রান উঠছে, বোলাররা কার্যত অসহায়। আর এই পরিস্থিতির মাঝেই দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হেমাং বাদানি-র (Hemang Badani) এক মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে।

ঘরের মাঠে টানা হারের পর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বাদানি। তাঁর অভিযোগ, আইপিএল-এ (IPL) আর ‘হোম অ্যাডভান্টেজ’ বলে কিছু নেই। কারণ, কোনও ফ্র্যাঞ্চাইজিই নিজেদের মতো করে পিচ তৈরি করাতে পারছে না। বোর্ডের কড়া নির্দেশে সব মাঠেই প্রায় একই ধরনের উইকেট বানানো হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন ব্যাটাররা।

আরও খবর : IPL-এর প্লে-অফের দৌড়ে এগিয়ে কারা? KKR কি রয়েছে লড়াইয়ে? দেখুন মেগা সমীকরণ

একাধিক রিপোর্ট অনুযায়ী, এবারের আইপিএল-এ পিচ প্রস্তুতিতে বিশেষ কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রতিটি ম্যাচে স্থানীয় কিউরেটরের পাশাপাশি বোর্ডের একজন প্রতিনিধি উপস্থিত থাকছেন, যাতে কোনও হোম টিম আলাদা ধরনের পিচের দাবি তুলতে না পারে। শুধু তাই নয়, প্লে-অফ ও ফাইনালের উইকেটও সরাসরি বোর্ডের কিউরেটররাই তৈরি করবেন। বোর্ডের নির্দেশ অনুযায়ী, পিচে অতিরিক্ত স্পিন বা অস্বাভাবিক বাউন্স রাখা যাবে না। সামান্য ল্যাটারাল মুভমেন্ট থাকলেও উইকেট এমন হতে হবে যাতে ব্যাটাররা সহজে শট খেলতে পারেন। শুকনো পিচ এড়াতে ঘাসের কভার রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি বাউন্ডারির সর্বোচ্চ দূরত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৭৭ মিটার পর্যন্ত।

পরিসংখ্যানও কিন্তু সেই ছবিই তুলে ধরছে। এখনও পর্যন্ত এবারের আইপিএল-এ (IPL) পেসাররা যেখানে ৩৮৫টি উইকেট নিয়েছেন, সেখানে স্পিনারদের ঝুলিতে মাত্র ১৬৮। ফলাফলও চোখে পড়ার মতো। ৪৯টি ম্যাচের মধ্যে ৪১ বার ২০০-র বেশি রান উঠেছে। তৈরি হয়েছে নতুন ব্যাটিং স্ট্রাইক রেট ও রান রেটের নজির। দর্শকদের কাছে তা নিঃসন্দেহে বিনোদন, কিন্তু বোলারদের কাছে এবারের আইপিএল যেন একেবারে বেঁচে থাকার লড়াই।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News