HomeScrollIPL-এর প্লে-অফের দৌড়ে এগিয়ে কারা? KKR কি রয়েছে লড়াইয়ে? দেখুন মেগা সমীকরণ
IPL 2026

IPL-এর প্লে-অফের দৌড়ে এগিয়ে কারা? KKR কি রয়েছে লড়াইয়ে? দেখুন মেগা সমীকরণ

প্লে-অফ খেলতে কোন দলকে কতগুলি করে ম্যাচ জিততে হবে? একনজরে দেখে নিন অঙ্কটা

ওয়েব ডেস্ক: আইপিএলে (IPL 2026) জমে উঠেছে প্লে-অফের (Play-Offs) লড়াই। লিগ পর্বের বেশিরভাগ দলই ইতিমধ্যেই নয় থেকে দশটি করে ম্যাচ খেলে ফেলেছে। ফলে পয়েন্ট তালিকার ছবিটা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, চারটি দল প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে, আর কয়েকটি দল শেষ মুহূর্তে সমীকরণ বদলে দেওয়ার আশায় লড়াই চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কি রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? চলুন চলতি মরশুমে আইপিএলের সমীকরণের দিকে।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই তাদের প্লে-অফে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে। একইভাবে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দারুণ জায়গায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। এই দুই দল আর একটি করে ম্যাচ জিতলেই প্লে-অফে প্রায় নিশ্চিত হবে। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থানও যথেষ্ট মজবুত। ৯ ম্যাচে ১২ পয়েন্ট এবং ভালো রানরেটের জেরে তারা একটি ম্যাচ জিতলেই সহজেই শেষ চারে জায়গা করে নিতে পারবে।

আরও পড়ুন: ১৮ বছরের সম্পর্কে ইতি! সহকর্মীর প্রতি আবেগঘন হয়ে কী লিখলেন কোহলি?

এই চার দল প্লে-অফের দরজায় দাঁড়িয়ে থাকলেও লড়াই এখানেই শেষ নয়। এখনও প্লে-অফের আশা জিইয়ে রেখেছে গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিট্যালস। এই তিন দলের ক্ষেত্রেই অন্তত দু’টি করে ম্যাচ জেতা বাধ্যতামূলক, তবেই তারা শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে পারবে।

এদিকে, কলকাতা নাইট রাইডার্সও এখনও সম্পূর্ণভাবে ছিটকে যায়নি। ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা পিছিয়ে থাকলেও তাত্ত্বিক সম্ভাবনা রয়েছে। প্লে-অফে উঠতে গেলে অন্তত ১৪ পয়েন্ট প্রয়োজন, অর্থাৎ বাকি সব ম্যাচ জিততে হবে অজিঙ্ক রাহানের দলকে। ফলে প্রতিটি ম্যাচই এখন তাদের কাছে ‘করো বা মরো’।

অন্যদিকে ক্ষীণ আশা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সেরও। বাকি চারটি ম্যাচ জিতলে তারা ১৪ পয়েন্টে পৌঁছতে পারে, তবে সেক্ষেত্রেও অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। সমীকরণ তাদের জন্য যথেষ্ট জটিল। সবশেষে, লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তাদের আর কোনও সম্ভাবনা নেই।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News