HomeScrollভাঙড়ে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত অফিসের দখল নিল আরাবুল বাহিনী
Arabul Islam

ভাঙড়ে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত অফিসের দখল নিল আরাবুল বাহিনী

অফিসের দেওয়ালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে দিলেন আরাবুল

ভাঙড়-  তৃণমূলের দখলে থাকা ভাঙড় দু’নম্বর পঞ্চায়েত সমিতির অফিস এবার দখল করে নিলেন আরাবুল ইসলাম সহ আইএসএফ নেতা নেতৃত্বরা। রাজ্যে পালাবদলের সাথে সাথেই এবার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির অফিস দখল নিল আইএসএফ তথা ওই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। অফিসের দেওয়ালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে দিলেন আরাবুল।

২০২৩ পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে জিতে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। পরবর্তী সময়ে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় তিনি জেলে যান। পরে জেল থেকে ফিরলেও তৃণমূল তাঁকে সাসপেন্ড করে দেয়। তাছাড়া হাইকোর্টের বিধি- নিষেধের কারণে তিনি এলাকায় ঢুকতে পারতেন না। এমনকি রাতারাতি তাঁর সমিতির অফিস ঘর দখল হয়ে যায়।

এমনকি তৃণমূল তাঁর জায়গায় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সোনালী বাছাড়কে কার্যকরী সভাপতি করে দেয়। এই পরিস্থিতিতে পরবর্তী সময়ে ২০২৬ বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই আরাবুল আইএসএফে যোগ দিয়ে ক্যানিং পূর্বের প্রার্থী হন। যদিও তিনি ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের কাছে হেরে যান।

আরও পড়ুন-  ভোটের পর হিংসায় ‘জিরো টলারেন্স’! পুরুলিয়ায় কড়া বার্তা প্রশাসনের

এরপরই তিনি বুধবার সকালে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির অফিস দখল নেন। আরাবুলের পাশাপাশি ছিলেন আইএসএফের জেলা পরিষদ মেম্বার রাইনুর হক ও জেলা পরিষদ মেম্বার খাদিজা বিবি ও হাকিমুল ইসলাম আইএসএফের একাধিক পঞ্চায়েত মেম্বার।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News