Thursday, March 12, 2026
HomeScrollবিশ্বকাপে বাদ পড়লেও শুভমনই সেরা! বিশ্বজয়ীদের সঙ্গে তাঁকেও এই পুরস্কার দেবে BCCI
Shubman Gill

বিশ্বকাপে বাদ পড়লেও শুভমনই সেরা! বিশ্বজয়ীদের সঙ্গে তাঁকেও এই পুরস্কার দেবে BCCI

কী পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক? দেখে নিন ভারতীয় ক্রিকেটের বিগ আপডেট

ওয়েব ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক, অথচ বাদ অড়েছিলেন টি–২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) স্কোয়াড থেকে। তাই গত একমাসে বাইশ গজে শুভমন গিলকে (Shubman Gill) সেভাবে খেলতে দেখা যায়নি। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ওডিআই ও টেস্ট দলের অধিনায়ক ভুলে যায়নি বিসিসিআই (BCCI), বরং তাঁকে আরও গর্বের সঙ্গে মনে রাখতে চাইছেন বোর্ডের কর্তারা। এবার বিশ্বজয়ী দলের সঙ্গে গিলকেও এক বিশেষ সম্মানে সম্মানিত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ বোর্ডের বার্ষিক অনুষ্ঠান ‘নামান অ্যাওয়ার্ডস’-এ (Naman Awards 2026) ডাক পেতে চলেছেন শুভমন। নয়াদিল্লির এই গ্র্যান্ড ইভেন্টে গত বছরের সেরা ক্রিকেটারের (Cricketer of The Year 2025) সম্মান পেতে চলেছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। ২০২৫ সালে টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই অসাধারণ পারফরম্যান্স করেছিলেন গিল। গত বছর টেস্ট ক্রিকেটে তিনি করেন ৯৮৩ রান। এর মধ্যে ইংল্যান্ড সফরেই তিনি ৭০-এর বেশি গড়ে করেন ৭৫৪ রান।

আরও পড়ুন: জাতীয় পতাকা গায়ে বান্ধবীকে জড়িয়ে নাচ, চুমু! হার্দিকের বিরুদ্ধে দায়ের অভিযোগ

শুধু লাল বলের ক্রিকেট নয়, ওডিআই ফরম্যাটেও ২০২৫ জুড়ে বেশ কার্যকর ছিলেন গিল। সাদা বলের ৫০ ওভারের ক্রিকেটে তিনি গত বছর মোট ৪৯০ রান করেন। এর মধ্যে তাঁর ব্যাট থেকে ১৮৮ রান আসে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্টে, যাতে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। টি-২০ ফরম্যাটে সেভাবে ছাপ ফেলতে না পারায় বাদ পড়ে টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঠেকে। সব মিলিয়ে ২০২৫-এ তিন ফরম্যাটে গিলের মোট সংগ্রহ ১৭৬৪ রান, যাতে রয়েছে সাতটি শতরান ও তিনটি অর্ধশতরান। সেই কারণেই দেশের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে শুভমনকে সম্মান জানাতে চলেছে বিসিসিআই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel