Wednesday, July 8, 2026
HomeScrollকোথায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? অবশেষে কাটল জট, সামনে এল মেগা আপডেট
FIFA World Cup 2026 Telecast In India

কোথায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? অবশেষে কাটল জট, সামনে এল মেগা আপডেট

অবশেষে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এল বড় সুখবর

ওয়েব ডেস্ক: অবশেষে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এল বড় সুখবর। দীর্ঘ অনিশ্চয়তার পর ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার স্বত্ব (Telecast Rights) নিয়ে জট কাটতে চলেছে বলে জানালেন সাজি প্রভাকরণ (Shaji Prabhakaran)। শনিবার তিনি জানান, ভারতে কোন সংস্থা ফুটবল বিশ্বকাপের সম্প্রচার করবে, আগামী সপ্তাহের মধ্যেই সেই ঘোষণা হয়ে যেতে পারে।

কয়েকদিন আগেই বিশ্বকাপ সম্প্রচার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রসার ভারতী (Prasar Bharati) স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব নেওয়া দুরদর্শনের (Doordarshan) বাধ্যবাধকতা নয়। আদালতেও সেই অবস্থান জানানো হয়। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, ভারতীয় দর্শকরা আদৌ টেলিভিশনে বিশ্বকাপ দেখতে পারবেন কি না।

আরও পড়ুন: আর্জেন্টিনার ক্লাবের জার্সিতে বিশ্বকাপ খেলেছিল ফ্রান্স! ১৯৭৮-এর এই ঘটনার কারণ জানলে চমকে উঠবেন

এই পরিস্থিতির মধ্যেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে আশার বার্তা দেন সাজি প্রভাকরণ। তিনি লেখেন, “ভারতের ফুটবলভক্তদের জন্য বড় খবর! দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। সম্প্রচার নিয়ে সব আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই ভারতে সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হতে পারে।” তিনি আরও জানান, “অনেক মাস ধরে অনিশ্চয়তা চলছিল। সমর্থকরা এবার নিশ্চিন্ত থাকতে পারেন। ভারতে বসেই বিশ্বকাপ দেখতে পাবেন। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য প্রস্তুত হয়ে যান।”

উল্লেখ্য, ভারতে ফুটবলের জনপ্রিয়তা অত্যন্ত বেশি হলেও সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে বড় সমস্যার মুখে পড়েছিল ফিফা (FIFA)। ২০২৬ এবং ২০৩০ সালের বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রথমে ভারতীয় বাজারে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকার দর ধার্য করা হয়েছিল। কিন্তু কোনও সংস্থা সেই দামে স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি। পরবর্তীতে ফিফা সম্প্রচার স্বত্বের মূল্য কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনে। তবুও দীর্ঘদিন কোনও ইতিবাচক সাড়া মেলেনি। ফলে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছিল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com